পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১২০টি ফ্লাইটে মোট ৪৭ হাজার ৪০ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। বুধবার সকালে হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে, যাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৪২ হাজার ৯৬৯ জন সৌদি আরব গিয়েছেন। তবে হজের আনুষ্ঠানিকতা শুরুর আগেই সৌদি আরবে বাংলাদেশিদের মৃত্যুর সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে।
হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে আটজন মক্কায় এবং দুইজন মদিনায় মারা গেছেন; যাদের মধ্যে দুইজন নারী হজযাত্রী রয়েছেন। পরিবহন ব্যবস্থায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস ২২ হাজার ৩৮ জন, সৌদি এয়ারলাইনস ১৬ হাজার ৫০৮ জন এবং ফ্লাইনাস ৮ হাজার ৪৯৪ জন যাত্রী বহন করেছে।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। এর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে অংশ নিচ্ছেন। মোট ৬৬০টি এজেন্সির মাধ্যমে এই বিশাল হজ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
গত ১৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান ৪১৯ জন হজযাত্রী নিয়ে প্রথম ফ্লাইটের উদ্বোধন করেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হজের আনুষ্ঠানিকতা শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং ৩০ জুনের মধ্যে সব কার্যক্রম শেষ হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বুধবার, ০৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন