ঢাকা নিউজ

মেসিকে আর্জেন্টিনারও সেরা মানতে নারাজ পিয়ার্স মরগান

ছবি : সংগৃহীত

ব্রিটিশ উপস্থাপক পিয়ার্স মরগান নিজের সর্বকালের সেরা একাদশ প্রকাশ করে ফুটবল বিশ্বে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। ক্রিশ্চিয়ানো রোনালদোর ঘনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত এই উপস্থাপক তার তালিকায় লিওনেল মেসির নাম না রাখায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মরগান দাবি করেছেন, মেসি কেবল সর্বকালের সেরাই নন, এমনকি তিনি আর্জেন্টিনার ইতিহাসেরও সেরা ফুটবলার নন।

মরগানের প্রকাশিত একাদশে ফুটবলের বহু কিংবদন্তির নাম থাকলেও মেসির অনুপস্থিতি সবাইকে অবাক করেছে। তার নির্বাচিত দলে রয়েছেন গর্ডন ব্যাঙ্কস, কাফু, ফ্রাঙ্কো বারেসি, পাওলো মালদিনি, রবার্তো কার্লোস, জিনেদিন জিদান, লোথার ম্যাথাউস, রোনালদিনিও, দিয়েগো ম্যারাডোনা, ক্রিশ্চিয়ানো রোনালদো এবং রোনালদো নাজারিও। মরগান মনে করেন, বিশেষ করে বিশ্বকাপে অসাধারণ নৈপুণ্যের কারণে মেসির চেয়ে দিয়েগো ম্যারাডোনাই বেশি যোগ্য।

এই মন্তব্যের পর ফুটবল সমর্থকদের একাংশ সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা করলেও মরগান নিজের অবস্থানে অনড় রয়েছেন। তার এই বিতর্কিত অবস্থানের কারণে ফুটবলের সর্বকালের সেরা বা ‘GOAT’ বিতর্ক নতুন করে আলোচনায় উঠে এসেছে। এর আগে বিভিন্ন সময়েই তিনি রোনালদোর পক্ষে এবং মেসির বিপক্ষে মন্তব্য করে ফুটবল প্রেমীদের নজর কেড়েছেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬

মেসিকে আর্জেন্টিনারও সেরা মানতে নারাজ পিয়ার্স মরগান

প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

featured Image

ব্রিটিশ উপস্থাপক পিয়ার্স মরগান নিজের সর্বকালের সেরা একাদশ প্রকাশ করে ফুটবল বিশ্বে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন। ক্রিশ্চিয়ানো রোনালদোর ঘনিষ্ঠ সমর্থক হিসেবে পরিচিত এই উপস্থাপক তার তালিকায় লিওনেল মেসির নাম না রাখায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। মরগান দাবি করেছেন, মেসি কেবল সর্বকালের সেরাই নন, এমনকি তিনি আর্জেন্টিনার ইতিহাসেরও সেরা ফুটবলার নন।

মরগানের প্রকাশিত একাদশে ফুটবলের বহু কিংবদন্তির নাম থাকলেও মেসির অনুপস্থিতি সবাইকে অবাক করেছে। তার নির্বাচিত দলে রয়েছেন গর্ডন ব্যাঙ্কস, কাফু, ফ্রাঙ্কো বারেসি, পাওলো মালদিনি, রবার্তো কার্লোস, জিনেদিন জিদান, লোথার ম্যাথাউস, রোনালদিনিও, দিয়েগো ম্যারাডোনা, ক্রিশ্চিয়ানো রোনালদো এবং রোনালদো নাজারিও। মরগান মনে করেন, বিশেষ করে বিশ্বকাপে অসাধারণ নৈপুণ্যের কারণে মেসির চেয়ে দিয়েগো ম্যারাডোনাই বেশি যোগ্য।

এই মন্তব্যের পর ফুটবল সমর্থকদের একাংশ সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা করলেও মরগান নিজের অবস্থানে অনড় রয়েছেন। তার এই বিতর্কিত অবস্থানের কারণে ফুটবলের সর্বকালের সেরা বা ‘GOAT’ বিতর্ক নতুন করে আলোচনায় উঠে এসেছে। এর আগে বিভিন্ন সময়েই তিনি রোনালদোর পক্ষে এবং মেসির বিপক্ষে মন্তব্য করে ফুটবল প্রেমীদের নজর কেড়েছেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ