২০২৬ বিশ্বকাপ ফুটবলের টিকিটের অতিরিক্ত মূল্য নিয়ে বিশ্বজুড়ে চলা তীব্র সমালোচনার জবাব দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তাঁর মতে, আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের বাজারব্যবস্থা এবং টিকিট পুনর্বিক্রি বা 'রিসেল' সংক্রান্ত আইনি বৈধতার কথা বিবেচনা করেই এই মূল্য নির্ধারণ করা হয়েছে। ইনফান্তিনো স্পষ্ট করেন যে, রিসেল প্ল্যাটফর্মে টিকিটের দাম কয়েক মিলিয়ন ডলারে পৌঁছালেও তা ফিফার নির্ধারিত মূল দাম নয়, বরং বাজারের উচ্চ চাহিদার প্রতিফলন।
টিকিটের এই মূল্য কাঠামোকে ‘সমর্থকবিরোধী’ আখ্যা দিয়ে ফিফার বিরুদ্ধে মামলা করেছে ফুটবল সাপোর্টার্স ইউরোপ। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ফিফা সভাপতি বলেন, যুক্তরাষ্ট্রে টিকিট পুনর্বিক্রি বৈধ হওয়ায় কম দামে টিকিট ছাড়লে কালোবাজারি বা রিসেল বাজারে তা আরও কয়েকগুণ বেশি দামে বিক্রির ঝুঁকি থাকে। মূলত বাজার বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রাখতে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতেই এমন কৌশল নেওয়া হয়েছে।
ইনফান্তিনো আরও জানান, আগামী বিশ্বকাপের জন্য ইতোমধ্যে ৫০ কোটির বেশি টিকিটের আবেদন জমা পড়েছে, যা গত দুটি বিশ্বকাপের সম্মিলিত আবেদনের চেয়েও অনেক বেশি। তবে সাধারণ সমর্থকদের আশ্বস্ত করে তিনি বলেন, গ্রুপ পর্বের একটি বড় অংশের টিকিটের দাম তুলনামূলক সাধ্যের মধ্যেই রাখা হয়েছে। যদিও যুক্তরাষ্ট্রের মতো দেশে বড় কোনো স্পোর্টস ইভেন্টের খরচ ও টিকিটের দাম ঐতিহাসিকভাবেই কিছুটা বেশি হয়ে থাকে।

বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন