বেসরকারি বাণিজ্যিক ব্যাংকিং প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) ‘রিলেশনশিপ ম্যানেজার অথবা সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। করপোরেট ব্যাংকিং বিভাগের অধীনে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ন্যূনতম স্নাতক অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীদের এই পদের জন্য যোগ্য বলে বিবেচনা করা হবে।
নারী ও পুরুষ উভয় প্রার্থীই এই পদের জন্য আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে ঢাকা জেলায় এবং বেতন নির্ধারণ করা হবে আলোচনা সাপেক্ষে। এটি একটি ফুল টাইম বা পূর্ণকালীন চাকরি।
যোগ্য ও আগ্রহী প্রার্থীরা আগামী ১০ মে ২০২৬ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। তবে এই নিয়োগের ক্ষেত্রে পদের সংখ্যা নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি।

মঙ্গলবার, ০৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন