দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী ডিবিএল গ্রুপ ‘অ্যাসিস্ট্যান্ট অফিসার’ এবং ‘অফিসার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মূলত ডাইং অথবা নিটিং বিভাগে এই নিয়োগ দেওয়া হবে। বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী প্রার্থীদের জন্য এটি একটি দারুণ ক্যারিয়ার গড়ার সুযোগ।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১ বছরের অভিজ্ঞতা সম্পন্ন নারী ও পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। পদের সংখ্যা নির্দিষ্ট করে বলা না হলেও, যোগ্য প্রার্থীদের আলোচনার ভিত্তিতে আকর্ষণীয় বেতন প্রদান করা হবে। এটি একটি ফুল টাইম বা পূর্ণকালীন চাকরি।
নির্বাচিত প্রার্থীদের গাজীপুর অথবা ময়মনসিংহের ভালুকায় অবস্থিত কারখানায় কাজ করার মানসিকতা থাকতে হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ১০ মে ২০২৬ তারিখের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। টেক্সটাইল খাতে ক্যারিয়ার গড়তে ইচ্ছুক প্রার্থীদের দ্রুত সময়ের মধ্যে আবেদনের পরামর্শ দেওয়া হয়েছে।

মঙ্গলবার, ০৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন