ঢাকা মহানগর এলাকায় আরও চারটি নতুন থানা করার পরিকল্পনা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর মধ্যে রায়েরবাজার থানা স্থাপনের প্রস্তাবটি বর্তমানে মন্ত্রণালয় পর্যায়ে রয়েছে এবং বাকি তিনটি থানা স্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে। শুক্রবার পূর্বাচল এক্সপ্রেসওয়ে এলাকায় খিলক্ষেত পুলিশ ফাঁড়ির উদ্বোধন অনুষ্ঠানে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার এই পরিকল্পনার কথা জানান।
নতুন এই পরিকল্পনার আওতায় মোহাম্মদপুর, আদাবর ও হাজারীবাগের কিছু অংশ নিয়ে একটি এবং ভাটারা, বাড্ডা ও খিলক্ষেত এলাকার অংশ ভেঙে বসুন্ধরা নামে আরও একটি থানা স্থাপন করা হবে। এছাড়া খিলগাঁও এলাকাতেও আরও একটি নতুন থানার প্রস্তাব রাখা হয়েছে। যথাযথ আদেশ পাওয়ার পরপরই ওই এলাকাগুলোতে আনুষ্ঠানিক পুলিশিং কার্যক্রম শুরু করার কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার।
পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্বাচল এলাকায় চারটি থানা ও ছয়টি পুলিশ ফাঁড়ি স্থাপনের পৃথক প্রস্তাব দেওয়া হয়েছে। এই এলাকায় ট্রাফিক ডিভিশন, যানবাহন ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ বিভাগ এবং পুলিশ লাইন্স স্থাপনের পাশাপাশি প্রায় ছয় হাজার জনবল নিয়োগের চাহিদাও রয়েছে। আপাতত রায়েরবাজারের বিদ্যমান পুলিশ ফাঁড়িটিকে আরও শক্তিশালী করার মাধ্যমে কার্যক্রম এগিয়ে নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি।

শুক্রবার, ০৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন