ঢাকা নিউজ

ইরান যুদ্ধে বহুজাতিক কোম্পানিগুলোর বিলিয়ন ডলার মুনাফা

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের ফলে বিশ্বজুড়ে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়লেও কিছু বহুজাতিক কোম্পানি এই অস্থিরতাকে পুঁজি করে বিলিয়ন বিলিয়ন ডলারের রেকর্ড মুনাফা করছে। বিশেষ করে ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেওয়ার ফলে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর ফলে ২০২৬ সালের প্রথম প্রান্তিকে জ্বালানি, ব্যাংক ও প্রতিরক্ষা খাতের কোম্পানিগুলো অভাবনীয় আয় করেছে।

জ্বালানি খাতে ইউরোপীয় তেল জায়ান্ট বিপি, শেল এবং টোটাল এনার্জি এই সংকটের সবচেয়ে বড় সুবিধাভোগী হিসেবে আবির্ভূত হয়েছে। বছরের প্রথম তিন মাসে বিপি-র মুনাফা দ্বিগুণেরও বেশি বেড়ে ৩.২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। একইভাবে শেল ৬.৯২ বিলিয়ন ডলার এবং টোটাল এনার্জি ৫.৪ বিলিয়ন ডলার মুনাফা অর্জন করেছে। অন্যদিকে মার্কিন জায়ান্ট এক্সনমোবিল ও শেভরনও বিশ্লেষকদের প্রত্যাশা ছাড়িয়ে বড় মুনাফা করেছে।

আর্থিক খাতে বাজারের অস্থিতিশীলতাকে কাজে লাগিয়ে বড় ব্যাংকগুলো বিশাল অংকের কমিশন ও মুনাফা পেয়েছে। জেপি মর্গান ২০২৬ সালের প্রথম তিন মাসে ১১.৬ বিলিয়ন ডলারের রেকর্ড রাজস্ব সংগ্রহ করেছে। গোল্ডম্যান স্যাকস এবং মরগান স্ট্যানলিসহ বড় ছয়টি মার্কিন ব্যাংক সম্মিলিতভাবে বছরের প্রথম প্রান্তিকে ৪৭.৭ বিলিয়ন ডলার মুনাফা করেছে। মূলত বিনিয়োগকারীদের নিরাপদ সম্পদের দিকে ঝোঁকার প্রবণতা ও ট্রেডিং ভলিউম বেড়ে যাওয়ায় এই আয় সম্ভব হয়েছে।

প্রতিরক্ষা বা সমরাস্ত্র খাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন মোকাবিলা প্রযুক্তি এবং সামরিক সরঞ্জামের চাহিদা আকাশচুম্বী হয়েছে। বিএই সিস্টেমস, লকহিড মার্টিন এবং বোয়িংয়ের মতো বড় ঠিকাদাররা তাদের ইতিহাসের সবচেয়ে বড় অর্ডার হাতে পাওয়ার কথা জানিয়েছে। বিশ্বজুড়ে নিরাপত্তার ঝুঁকি বাড়ায় বিভিন্ন দেশের সরকার তাদের অস্ত্রভাণ্ডার নতুন করে পূর্ণ করতে বিপুল বিনিয়োগ করছে।

এই যুদ্ধ নবায়নযোগ্য জ্বালানি খাতকেও গতিশীল করেছে, যার ফলে নেক্সটএরা এনার্জি ও ভেস্টাসের মতো কোম্পানিগুলোর মুনাফা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। যুক্তরাজ্যে সৌর প্যানেলের বিক্রি ফেব্রুয়ারি থেকে প্রায় ৫০ শতাংশ বেড়েছে এবং পেট্রোলের উচ্চমূল্যের কারণে বৈদ্যুতিক যানবাহনের চাহিদাও বেড়েছে। সব মিলিয়ে সাধারণ মানুষ হিমশিম খেলেও যুদ্ধের উত্তাপ বড় কর্পোরেশনগুলোর সিন্দুকে বিলিয়ন ডলারের জোগান দিচ্ছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ০৮ মে ২০২৬

ইরান যুদ্ধে বহুজাতিক কোম্পানিগুলোর বিলিয়ন ডলার মুনাফা

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ