ঢাকা নিউজ

মুদি দোকানি কুলসুম হত্যার রহস্য উন্মোচন ও গ্রেফতার ৩

ছবি : সংগৃহীত

গাজীপুরের মেঘডুবী এলাকায় মুদি দোকানি কুলসুম আক্তার হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পিবিআই। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে রংপুর থেকে কামরুজ্জামান, আমজাদ হোসেন ও আফজাল হোসেন নামের তিনজনকে আটক করা হয়েছে। তারা সবাই স্থানীয় একটি কারখানার শ্রমিক এবং বকেয়া টাকা নিয়ে বিরোধ ও ক্ষোভ থেকে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে তদন্তে উঠে এসেছে।

তদন্ত সূত্রে জানা যায়, ২৬ এপ্রিল দুপুরে অভিযুক্তরা পূর্বপরিকল্পনা অনুযায়ী কুলসুমের বাসায় যান এবং এনার্জি ড্রিংকের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে খাইয়ে দেন। এরপর ঘরে থাকা ধারালো দা দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর তারা বাসা থেকে নগদ ৩ হাজার ২৫০ টাকা এবং কিছু অলঙ্কার নিয়ে পালিয়ে যান, যা পরবর্তীতে সিটি গোল্ড বলে প্রমাণিত হয়।

পিবিআই জানায়, আটককৃতরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা ও বাঁশের লাঠি উদ্ধার করা হয়েছে। অভিযুক্তরা ভুক্তভোগীর প্রতিবেশী এবং দীর্ঘদিন ধরে তার দোকান থেকে বাকিতে পণ্য কেনা নিয়ে বিরোধে লিপ্ত ছিলেন। বর্তমানে এই মামলাটি আরও অধিকতর তদন্তাধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ১০ মে ২০২৬

মুদি দোকানি কুলসুম হত্যার রহস্য উন্মোচন ও গ্রেফতার ৩

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

গাজীপুরের মেঘডুবী এলাকায় মুদি দোকানি কুলসুম আক্তার হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পিবিআই। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে রংপুর থেকে কামরুজ্জামান, আমজাদ হোসেন ও আফজাল হোসেন নামের তিনজনকে আটক করা হয়েছে। তারা সবাই স্থানীয় একটি কারখানার শ্রমিক এবং বকেয়া টাকা নিয়ে বিরোধ ও ক্ষোভ থেকে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে তদন্তে উঠে এসেছে।

তদন্ত সূত্রে জানা যায়, ২৬ এপ্রিল দুপুরে অভিযুক্তরা পূর্বপরিকল্পনা অনুযায়ী কুলসুমের বাসায় যান এবং এনার্জি ড্রিংকের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে খাইয়ে দেন। এরপর ঘরে থাকা ধারালো দা দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর তারা বাসা থেকে নগদ ৩ হাজার ২৫০ টাকা এবং কিছু অলঙ্কার নিয়ে পালিয়ে যান, যা পরবর্তীতে সিটি গোল্ড বলে প্রমাণিত হয়।

পিবিআই জানায়, আটককৃতরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা ও বাঁশের লাঠি উদ্ধার করা হয়েছে। অভিযুক্তরা ভুক্তভোগীর প্রতিবেশী এবং দীর্ঘদিন ধরে তার দোকান থেকে বাকিতে পণ্য কেনা নিয়ে বিরোধে লিপ্ত ছিলেন। বর্তমানে এই মামলাটি আরও অধিকতর তদন্তাধীন রয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ