ঢাকা নিউজ

জামিনে ফিরেই প্রেমিকার ভাইয়ের হাতে যুবক খুন

ছবি : সংগৃহীত

ঢাকা জেলার ধামরাইয়ে কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার মাত্র কয়েক দিনের মাথায় প্রেমিকার ভাইয়ের হাতে প্রাণ হারিয়েছেন ফিরোজ কবির নামে এক যুবক। শনিবার রাত ১০টার দিকে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের অর্জুন নালাই এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ফিরোজ ওই এলাকার আলহাজ উদ্দিনের ছেলে এবং অভিযুক্ত জহুরুল ইসলাম তার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফিরোজ ও জহুরুল উভয়েই মাদকসহ একাধিক মামলার আসামি এবং দীর্ঘদিন ধরে তাদের মধ্যে মাদক কারবার নিয়ে বিরোধ চলছিল। এর পাশাপাশি জহুরুলের বোনের সঙ্গে ফিরোজের প্রেমের সম্পর্ক থাকায় তার পরিবার ফিরোজের ওপর আগে থেকেই ক্ষুব্ধ ছিল। শনিবার রাতে ফিরোজকে তার বোনের সঙ্গে দেখা করার অভিযোগে জহুরুল ও তার সহযোগী শাহীন উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ফিরোজকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। ধামরাই থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। রোববার ভোরে প্রধান অভিযুক্ত জহুরুলকে গ্রেফতার করা হয়েছে এবং এ ঘটনায় একটি নিয়মিত হত্যা মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ১০ মে ২০২৬

জামিনে ফিরেই প্রেমিকার ভাইয়ের হাতে যুবক খুন

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

ঢাকা জেলার ধামরাইয়ে কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার মাত্র কয়েক দিনের মাথায় প্রেমিকার ভাইয়ের হাতে প্রাণ হারিয়েছেন ফিরোজ কবির নামে এক যুবক। শনিবার রাত ১০টার দিকে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের অর্জুন নালাই এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ফিরোজ ওই এলাকার আলহাজ উদ্দিনের ছেলে এবং অভিযুক্ত জহুরুল ইসলাম তার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফিরোজ ও জহুরুল উভয়েই মাদকসহ একাধিক মামলার আসামি এবং দীর্ঘদিন ধরে তাদের মধ্যে মাদক কারবার নিয়ে বিরোধ চলছিল। এর পাশাপাশি জহুরুলের বোনের সঙ্গে ফিরোজের প্রেমের সম্পর্ক থাকায় তার পরিবার ফিরোজের ওপর আগে থেকেই ক্ষুব্ধ ছিল। শনিবার রাতে ফিরোজকে তার বোনের সঙ্গে দেখা করার অভিযোগে জহুরুল ও তার সহযোগী শাহীন উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ফিরোজকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। ধামরাই থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। রোববার ভোরে প্রধান অভিযুক্ত জহুরুলকে গ্রেফতার করা হয়েছে এবং এ ঘটনায় একটি নিয়মিত হত্যা মামলা দায়ের করা হয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ