ঢাকা নিউজ

নোয়াখালীতে বাড়ির সামনে জামায়াত কর্মীকে গুলি, ঢাকায় স্থানান্তর

ছবি : সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের গুলিতে মাইনুল ইসলাম মাহিন (২৪) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। রোববার (১০ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের আইয়ুবপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত মাহিন ওই গ্রামের আবুল হোসেনের ছেলে এবং স্থানীয় জামায়াত কর্মী হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্রে জানা যায়, মাহিন তার বাড়ির সামনে বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় দুটি সিএনজিচালিত অটোরিকশাযোগে ৪-৫ জন মুখোশধারী দুর্বৃত্ত সেখানে আসে। তারা টর্চলাইটের আলো জ্বালিয়ে মাহিনকে লক্ষ্য করে পরপর দুটি গুলি ছোড়ে। প্রথম গুলিটি তার ডান পায়ের হাঁটুতে লাগে এবং তিনি মাটিতে পড়ে গেলে সেখানে আরও একটি গুলি করা হয়। হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।

বেগমগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবদুর রহিম এই হামলাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করেছেন। তবে পুলিশ ভিন্ন তথ্য দিচ্ছে। বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান জানান, ঘটনাস্থল থেকে একটি খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, আহত যুবক সরাসরি কোনো দলের সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত নন। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে এবং হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ১১ মে ২০২৬

নোয়াখালীতে বাড়ির সামনে জামায়াত কর্মীকে গুলি, ঢাকায় স্থানান্তর

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের গুলিতে মাইনুল ইসলাম মাহিন (২৪) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। রোববার (১০ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের আইয়ুবপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত মাহিন ওই গ্রামের আবুল হোসেনের ছেলে এবং স্থানীয় জামায়াত কর্মী হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্রে জানা যায়, মাহিন তার বাড়ির সামনে বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় দুটি সিএনজিচালিত অটোরিকশাযোগে ৪-৫ জন মুখোশধারী দুর্বৃত্ত সেখানে আসে। তারা টর্চলাইটের আলো জ্বালিয়ে মাহিনকে লক্ষ্য করে পরপর দুটি গুলি ছোড়ে। প্রথম গুলিটি তার ডান পায়ের হাঁটুতে লাগে এবং তিনি মাটিতে পড়ে গেলে সেখানে আরও একটি গুলি করা হয়। হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়।

বেগমগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবদুর রহিম এই হামলাকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করেছেন। তবে পুলিশ ভিন্ন তথ্য দিচ্ছে। বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান জানান, ঘটনাস্থল থেকে একটি খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, আহত যুবক সরাসরি কোনো দলের সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত নন। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে এবং হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ