ঢাকা নিউজ

রাজধানীতে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

ছবি : সংগৃহীত

রাজধানীর দারুস সালাম এলাকায় সিআইডি ঢাকা মেট্রো পশ্চিমের এক বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (১১ মে) দুপুরে মাজার রোড বাস স্টপেজ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন—মোঃ মামুন হাওলাদার (৪৫) ও তার সহযোগী মোঃ শামীম (৩৮)।

সিআইডি সূত্রে জানা যায়, বিশেষ পুলিশ সুপার জয়নুল আবেদীনের নির্দেশনায় এবং অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার ড. রুহুল আমিন সরকার ও শাহানা পারভীনের সমন্বয়ে এই অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে সাভার থেকে আসা ‘রাজধানী পরিবহন’-এর একটি বাসে তল্লাশি চালায় আভিযানিক দলটি। এ সময় যাত্রীবেশে থাকা মামুন ও শামীমের আচরণ সন্দেহজনক মনে হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে তাদের সাথে থাকা ট্রলি ব্যাগ তল্লাশি করে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সিআইডি জানিয়েছে, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ১১ মে ২০২৬

রাজধানীতে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

রাজধানীর দারুস সালাম এলাকায় সিআইডি ঢাকা মেট্রো পশ্চিমের এক বিশেষ অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার (১১ মে) দুপুরে মাজার রোড বাস স্টপেজ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন—মোঃ মামুন হাওলাদার (৪৫) ও তার সহযোগী মোঃ শামীম (৩৮)।

সিআইডি সূত্রে জানা যায়, বিশেষ পুলিশ সুপার জয়নুল আবেদীনের নির্দেশনায় এবং অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার ড. রুহুল আমিন সরকার ও শাহানা পারভীনের সমন্বয়ে এই অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে সাভার থেকে আসা ‘রাজধানী পরিবহন’-এর একটি বাসে তল্লাশি চালায় আভিযানিক দলটি। এ সময় যাত্রীবেশে থাকা মামুন ও শামীমের আচরণ সন্দেহজনক মনে হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। পরবর্তীতে তাদের সাথে থাকা ট্রলি ব্যাগ তল্লাশি করে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। সিআইডি জানিয়েছে, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ