ঢাকা নিউজ

কাঁটাতার দিয়ে বাংলাদেশকে ভয় দেখানো যাবে না: পররাষ্ট্র উপদেষ্টা

ছবি : সংগৃহীত

পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্তের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা। সোমবার (১১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, কাঁটাতার দিয়ে বাংলাদেশের মতো দেশকে ভয় দেখানোর আর কোনো সুযোগ নেই।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব গ্রহণের পর সীমান্ত এলাকায় বেড়া নির্মাণের জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফ-এর কাছে জমি হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। এ প্রসঙ্গে হুমায়ুন কবির স্পষ্ট করে বলেন, বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না। যেখানে আলোচনা করা প্রয়োজন, সেখানে যথাযথভাবে কথা বলা হবে। তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, বর্তমান সরকারের সময়ে সীমান্তের অবস্থা আগের সরকার আমলের মতো হবে না। পুরো বিষয়টি ঢাকা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও তিনি উল্লেখ করেন।

একই সাথে তিনি পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক চীন সফর নিয়েও কথা বলেন। উপদেষ্টা জানান, এই সফরে তিস্তা প্রকল্পে অর্থায়নের বিষয়ে চীনের এক্সিম ব্যাংকের সাথে ভালো অগ্রগতি হয়েছে। এছাড়া সময় চূড়ান্ত না হলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের বিষয়টিও তিনি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকারের এই সিদ্ধান্তের ফলে সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনার সৃষ্টি হলেও বাংলাদেশ সরকার একে একটি কূটনৈতিক ও কৌশলগত প্রেক্ষাপট থেকে পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ১১ মে ২০২৬

কাঁটাতার দিয়ে বাংলাদেশকে ভয় দেখানো যাবে না: পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্তের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ঢাকা। সোমবার (১১ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, কাঁটাতার দিয়ে বাংলাদেশের মতো দেশকে ভয় দেখানোর আর কোনো সুযোগ নেই।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব গ্রহণের পর সীমান্ত এলাকায় বেড়া নির্মাণের জন্য ৪৫ দিনের মধ্যে বিএসএফ-এর কাছে জমি হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। এ প্রসঙ্গে হুমায়ুন কবির স্পষ্ট করে বলেন, বাংলাদেশের মানুষ কাঁটাতার ভয় পায় না। যেখানে আলোচনা করা প্রয়োজন, সেখানে যথাযথভাবে কথা বলা হবে। তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, বর্তমান সরকারের সময়ে সীমান্তের অবস্থা আগের সরকার আমলের মতো হবে না। পুরো বিষয়টি ঢাকা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও তিনি উল্লেখ করেন।

একই সাথে তিনি পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক চীন সফর নিয়েও কথা বলেন। উপদেষ্টা জানান, এই সফরে তিস্তা প্রকল্পে অর্থায়নের বিষয়ে চীনের এক্সিম ব্যাংকের সাথে ভালো অগ্রগতি হয়েছে। এছাড়া সময় চূড়ান্ত না হলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের বিষয়টিও তিনি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকারের এই সিদ্ধান্তের ফলে সীমান্ত এলাকায় নতুন করে উত্তেজনার সৃষ্টি হলেও বাংলাদেশ সরকার একে একটি কূটনৈতিক ও কৌশলগত প্রেক্ষাপট থেকে পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ