ঢাকা নিউজ

লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক

ছবি : সংগৃহীত

লবণচাষিদের জীবনমান উন্নয়ন এবং পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্যে একটি বিশেষ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই উচ্চপর্যায়ের সভাটি অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। সভায় মূলত দেশের প্রান্তিক লবণচাষিদের বর্তমান অবস্থা এবং তাদের অর্থনৈতিক সংকট নিরসনে সরকারের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। এছাড়া অর্থ সচিব, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিসিক চেয়ারম্যানও সভায় অংশ নেন।

লবণচাষিরা যাতে তাদের উৎপাদিত পণ্যের সঠিক দাম পান, সে বিষয়ে বৈঠকে বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি এই শিল্পের টেকসই উন্নয়ন ও চাষিদের জীবনযাত্রার মান বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬

লবণচাষিদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

লবণচাষিদের জীবনমান উন্নয়ন এবং পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার লক্ষ্যে একটি বিশেষ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই উচ্চপর্যায়ের সভাটি অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। সভায় মূলত দেশের প্রান্তিক লবণচাষিদের বর্তমান অবস্থা এবং তাদের অর্থনৈতিক সংকট নিরসনে সরকারের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। এছাড়া অর্থ সচিব, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিসিক চেয়ারম্যানও সভায় অংশ নেন।

লবণচাষিরা যাতে তাদের উৎপাদিত পণ্যের সঠিক দাম পান, সে বিষয়ে বৈঠকে বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি এই শিল্পের টেকসই উন্নয়ন ও চাষিদের জীবনযাত্রার মান বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ