ঢাকা নিউজ

পানি সংকট নিরসনে এলাকাবাসীর সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময়

ছবি : সংগৃহীত

ঢাকা-১৫ আসনের স্থানীয় বাসিন্দাদের তীব্র পানি সংকট নিরসনে ভুক্তভোগী এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভা করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার রাতে মনিপুর, কাজীপাড়া, ইব্রাহিমপুর ও কাফরুলের বাড়ি মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় এলাকাবাসী অভিযোগ করেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর থেকে এই অঞ্চলে পানির সংকট তীব্র আকার ধারণ করেছে, যা বর্তমানে অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। এমনকি নিত্যদিনের প্রয়োজন মেটানোর মতো পানিও পাওয়া যাচ্ছে না। স্থানীয়দের আশঙ্কা, স্বার্থান্বেষী কোনো মহল উদ্দেশ্যমূলকভাবে এখানে কৃত্রিম সংকট সৃষ্টি করে থাকতে পারে।

সমস্যা সমাধানে প্রতিশ্রুতি দিয়ে ডা. শফিকুর রহমান জানান, তিনি ইতিমধ্যে ওয়াসার এমডির সঙ্গে কথা বলেছেন। এছাড়া জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করার পর প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে এই এলাকার সমস্যা সমাধানে বিশেষ ভূমিকা রাখার আশ্বাস দিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগরী পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ বিভিন্ন এলাকার বাড়ি মালিক সমিতির সভাপতি ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। জামায়াত আমির এই অঞ্চলের সব সমস্যা সমাধানে সর্বদা জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬

পানি সংকট নিরসনে এলাকাবাসীর সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময়

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

ঢাকা-১৫ আসনের স্থানীয় বাসিন্দাদের তীব্র পানি সংকট নিরসনে ভুক্তভোগী এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় সভা করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার রাতে মনিপুর, কাজীপাড়া, ইব্রাহিমপুর ও কাফরুলের বাড়ি মালিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় এলাকাবাসী অভিযোগ করেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর থেকে এই অঞ্চলে পানির সংকট তীব্র আকার ধারণ করেছে, যা বর্তমানে অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। এমনকি নিত্যদিনের প্রয়োজন মেটানোর মতো পানিও পাওয়া যাচ্ছে না। স্থানীয়দের আশঙ্কা, স্বার্থান্বেষী কোনো মহল উদ্দেশ্যমূলকভাবে এখানে কৃত্রিম সংকট সৃষ্টি করে থাকতে পারে।

সমস্যা সমাধানে প্রতিশ্রুতি দিয়ে ডা. শফিকুর রহমান জানান, তিনি ইতিমধ্যে ওয়াসার এমডির সঙ্গে কথা বলেছেন। এছাড়া জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করার পর প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে এই এলাকার সমস্যা সমাধানে বিশেষ ভূমিকা রাখার আশ্বাস দিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগরী পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ বিভিন্ন এলাকার বাড়ি মালিক সমিতির সভাপতি ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। জামায়াত আমির এই অঞ্চলের সব সমস্যা সমাধানে সর্বদা জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ