বাংলাদেশে স্থানীয়ভাবে পরিচালিত টেকসই মানবিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে এনজিও–এমএফআই রিসোর্সড পুলড ফান্ড। সোমবার সন্ধ্যায় ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উদ্ভাবনী তহবিলের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় পর্যায়ের সক্ষমতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি আশা প্রকাশ করেন যে, এই তহবিল দেশের সামগ্রিক উন্নয়নে এবং যেকোনো দুর্যোগকালীন পরিস্থিতিতে একটি মাইলফলক হিসেবে কাজ করবে।
এই তহবিলের মূল লক্ষ্য হলো দেশের ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর সম্পদ একত্রিত করে দুর্যোগের সময় দ্রুত সাড়া প্রদান এবং ঝুঁকিগ্রস্ত জনগোষ্ঠীর সেবা নিশ্চিত করা। বৈদেশিক সহায়তার ওপর নির্ভরশীলতা কমিয়ে অভ্যন্তরীণ সম্পদ আহরণের মাধ্যমে একটি স্বনির্ভর মানবিক ব্যবস্থা গড়ে তোলাই এই ফান্ডের উদ্দেশ্য। মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি ইতিমধ্যে এই উদ্যোগের পাইলট পর্যায়ের অনুমোদন দিয়েছে।
স্টার্ট বাংলাদেশ হাব নামক ৪০টি দেশি-বিদেশি এনজিও’র একটি জোট এই তহবিলটি পরিচালনা করছে। সংস্থাটি দ্রুত অর্থায়ন এবং স্থানীয়ভাবে সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে মানবিক কার্যক্রমকে আরও বেগবান করতে কাজ করে যাচ্ছে। মূলত ঝুঁকিগ্রস্ত মানুষের আর্থিক স্থিতিশীলতা রক্ষা এবং দুর্যোগপূর্ব প্রস্তুতি ত্বরান্বিত করাই এই জোটের লক্ষ্য।
অনুষ্ঠানে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব এবং পিকেএসএফ-এর চেয়ারম্যানসহ বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচকরা জানান, এই উদ্যোগের ফলে দ্রুত ও কার্যকর মানবিক সহায়তা নিশ্চিত করা সম্ভব হবে এবং স্থানীয় সম্পদের সঠিক ব্যবহার বাড়বে।

মঙ্গলবার, ১২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

আপনার মতামত লিখুন