ঢাকা নিউজ

গ্রিলে আটকে পড়া চোরকে ২০ দিনের কারাদণ্ড

ছবি : সংগৃহীত

কুমিল্লা নগরীর ইসলামপুর এলাকায় একটি বাসায় চুরি করে পালানোর সময় জানালার লোহার গ্রিলে আটকে পড়েছেন মারজান হোসেন জিহাদ নামের এক যুবক। গত রোববার দুপুরে এই অদ্ভুত ঘটনাটি ঘটে, যার ভিডিও সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।

আটক মারজান হোসেন জিহাদ নগরীর ছোটরা এলাকার আবদুল বারেকের ছেলে। তিনি স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলীর ভবনের নিচতলায় এক ভাড়াটিয়ার বাসায় চুরি করতে ঢুকেছিলেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, দুপুরে ওই ভবনের বারান্দার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করেন জিহাদ। তবে চুরির পর একই পথে বের হওয়ার সময় তার শরীর গ্রিলের ফাঁকে শক্তভাবে আটকে যায়। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং উৎসুক জনতা সেখানে ভিড় জমান।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণ চেষ্টার পর তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে বিচারক চোর জিহাদকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

কোতোয়ালি থানার ওসি তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার করার পরপরই নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দণ্ডপ্রাপ্ত যুবককে জেলহাজতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬

গ্রিলে আটকে পড়া চোরকে ২০ দিনের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

কুমিল্লা নগরীর ইসলামপুর এলাকায় একটি বাসায় চুরি করে পালানোর সময় জানালার লোহার গ্রিলে আটকে পড়েছেন মারজান হোসেন জিহাদ নামের এক যুবক। গত রোববার দুপুরে এই অদ্ভুত ঘটনাটি ঘটে, যার ভিডিও সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।

আটক মারজান হোসেন জিহাদ নগরীর ছোটরা এলাকার আবদুল বারেকের ছেলে। তিনি স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলীর ভবনের নিচতলায় এক ভাড়াটিয়ার বাসায় চুরি করতে ঢুকেছিলেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, দুপুরে ওই ভবনের বারান্দার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করেন জিহাদ। তবে চুরির পর একই পথে বের হওয়ার সময় তার শরীর গ্রিলের ফাঁকে শক্তভাবে আটকে যায়। ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং উৎসুক জনতা সেখানে ভিড় জমান।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণ চেষ্টার পর তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে বিচারক চোর জিহাদকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

কোতোয়ালি থানার ওসি তৌহিদুল আনোয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার করার পরপরই নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দণ্ডপ্রাপ্ত যুবককে জেলহাজতে পাঠানো হয়েছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ