ঢাকা নিউজ

ইউরেনিয়াম সরাতে ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্র

ছবি : সংগৃহীত

পারমাণবিক স্থাপনা ভেঙে ফেলার প্রস্তাব প্রত্যাখ্যান করে মজুত থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামের একাংশ তৃতীয় কোনো দেশে সরিয়ে নেওয়ার নতুন প্রস্তাব দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের দেওয়া যুদ্ধ বন্ধের প্রস্তাবের জবাবে তেহরান এই পাল্টা প্রস্তাব দিলেও যুক্তরাষ্ট্র ইতিমধ্যে তা প্রত্যাখ্যান করেছে বলে জানা গেছে।

ওয়াল স্ট্রিট জার্নালের তথ্য অনুযায়ী, ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়ামের একাংশের ঘনত্ব কমিয়ে ফেলা এবং বাকি অংশ তৃতীয় কোনো দেশে পাঠানোর প্রস্তাব দিয়েছে। তবে শর্ত হিসেবে তারা জানিয়েছে, আলোচনা ব্যর্থ হলে ওই ইউরেনিয়াম ফেরত দিতে হবে। তেহরান তাদের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ভেঙে ফেলার সম্ভাবনা নাকচ করে দিয়েছে।

এর আগে ডনাল্ড ট্রাম্প প্রস্তাব দিয়েছিলেন যে, হরমুজ প্রণালি পাড়ি দিতে ইরানের অনুমতির ব্যবস্থা থাকবে এবং ওয়াশিংটন আগামী মাসে ইরানি বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নেবে। জবাবে ইরানের আলোচকরা যুদ্ধের ইতি এবং ধীরে ধীরে হরমুজ প্রণালি খুলে দেওয়ার কথা বললেও দুই পক্ষের অবস্থান এখনও অনেক দূরে রয়েছে।

এদিকে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম ওয়াল স্ট্রিট জার্নালের এই খবরকে ‘সত্য নয়’ বলে দাবি করেছে। তাদের মতে, ইরান দ্রুত যুদ্ধ সমাপ্তি, তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ওমান উপসাগরে মার্কিন অবরোধের ইতি টানার ওপর জোর দিচ্ছে।

২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধে ইতিমধ্যে কয়েক হাজার মানুষের প্রাণহানি ঘটেছে এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। ট্রাম্প সতর্ক করে দিয়েছেন যে, কোনো সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র ‘প্রজেক্ট ফ্রিডমের’ আওতা বাড়ানোর মতো ভিন্ন পথ বেছে নিতে পারে।

উভয় পক্ষ কোনো চুক্তিতে পৌঁছালেও ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ভবিষ্যতে দীর্ঘ আলোচনার প্রয়োজন হবে। বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি নিয়ে বিদ্যমান এই সংকট নিরসনে এখনো কোনো স্পষ্ট পথ দেখা যাচ্ছে না।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬

ইউরেনিয়াম সরাতে ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করল যুক্তরাষ্ট্র

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ