ঢাকা নিউজ

মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণতান্ত্রিক ছাত্রজোট। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্য থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন স্লোগানে রাজপথ কাঁপিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলটি মন্ত্রণালয়ের সামনে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে এবং সেখানেই এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বামপন্থি ছাত্র সংগঠনগুলোর শীর্ষ নেতারা বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং এই চুক্তিকে বাংলাদেশের স্বার্থবিরোধী ও সাম্রাজ্যবাদী দালালি বলে আখ্যায়িত করেন।

ছাত্রনেতারা অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় জনগণের মতামত ছাড়াই নির্বাচনের মাত্র তিন দিন আগে এই চুক্তি করা হয়েছে। তাদের দাবি, এই চুক্তির ফলে বাংলাদেশের কৃষি ও শিল্পখাত ধ্বংসের মুখে পড়বে এবং বাধ্যতামূলকভাবে যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য আমদানির ফলে স্থানীয় উৎপাদন খরচ বেড়ে যাবে।

বিক্ষোভকারীরা আরও বলেন, বিএনপি ও জামায়াতসহ বড় রাজনৈতিক দলগুলো এই চুক্তির বিরুদ্ধে কোনো অবস্থান নেয়নি, যা তাদের মধ্যকার সমঝোতার ইঙ্গিত দেয়। এই চুক্তিকে অসম মর্যাদার এবং চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করে নেতারা এর তীব্র প্রতিবাদ জানান।

সমাবেশ থেকে সরকারকে অবিলম্বে চুক্তির বিষয়বস্তু সংসদে উত্থাপন এবং তা বাতিলের আহ্বান জানানো হয়। দাবি মানা না হলে ছাত্র, কৃষক ও শ্রমিকসহ সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে দেশব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন গণতান্ত্রিক ছাত্রজোটের নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬

মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণতান্ত্রিক ছাত্রজোট। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্য থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন স্লোগানে রাজপথ কাঁপিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলটি মন্ত্রণালয়ের সামনে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে এবং সেখানেই এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বামপন্থি ছাত্র সংগঠনগুলোর শীর্ষ নেতারা বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন এবং এই চুক্তিকে বাংলাদেশের স্বার্থবিরোধী ও সাম্রাজ্যবাদী দালালি বলে আখ্যায়িত করেন।

ছাত্রনেতারা অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় জনগণের মতামত ছাড়াই নির্বাচনের মাত্র তিন দিন আগে এই চুক্তি করা হয়েছে। তাদের দাবি, এই চুক্তির ফলে বাংলাদেশের কৃষি ও শিল্পখাত ধ্বংসের মুখে পড়বে এবং বাধ্যতামূলকভাবে যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য আমদানির ফলে স্থানীয় উৎপাদন খরচ বেড়ে যাবে।

বিক্ষোভকারীরা আরও বলেন, বিএনপি ও জামায়াতসহ বড় রাজনৈতিক দলগুলো এই চুক্তির বিরুদ্ধে কোনো অবস্থান নেয়নি, যা তাদের মধ্যকার সমঝোতার ইঙ্গিত দেয়। এই চুক্তিকে অসম মর্যাদার এবং চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করে নেতারা এর তীব্র প্রতিবাদ জানান।

সমাবেশ থেকে সরকারকে অবিলম্বে চুক্তির বিষয়বস্তু সংসদে উত্থাপন এবং তা বাতিলের আহ্বান জানানো হয়। দাবি মানা না হলে ছাত্র, কৃষক ও শ্রমিকসহ সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে দেশব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন গণতান্ত্রিক ছাত্রজোটের নেতৃবৃন্দ।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ