ঢাকা নিউজ

মা-বাবার আত্মার শান্তিতে বেশি দোয়ার আহ্বান

ছবি : সংগৃহীত

যাদের মা-বাবা পৃথিবী থেকে চলে গেছেন, তাদের আত্মার শান্তির জন্য সন্তানদের বেশি বেশি দোয়া ও ক্ষমা প্রার্থনা করা উচিত বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। সোমবার বিকেলে আগারগাঁও সমাজসেবা অধিদপ্তরের অডিটোরিয়ামে তার প্রয়াত মাতা বেগম জেবুন্নেছার মাগফিরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এই আহ্বান জানান।

মন্ত্রী বলেন, মানুষ পৃথিবীতে চিরদিন বেঁচে থাকে না, তবে যতদিন বেঁচে থাকা যায় ততদিন মা-বাবার সেবা ও যত্ন নিশ্চিত করা উচিত। মা-বাবার মৃত্যুর পর তাদের জন্য দান-সদকা করা এবং মহান আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মাধ্যমেই তাদের বিদেহী আত্মার প্রকৃত শান্তি নিহিত থাকে বলে তিনি উল্লেখ করেন।

দোয়া মাহফিলে বক্তারা মরহুমা বেগম জেবুন্নেছাকে একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদ ও আদর্শ মা হিসেবে স্মরণ করেন। সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ জানান, মরহুমা তার মেধা ও যোগ্যতার মাধ্যমে অসংখ্য ছাত্র-ছাত্রীকে সুশিক্ষায় শিক্ষিত করেছেন, যারা বর্তমানে রাষ্ট্র ও সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবদান রাখছেন।

মরহুমার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত এই অনুষ্ঠানে ২০ জন এতিম হাফেজ শিশু ছয়বার কোরআন খতম সম্পন্ন করে। শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে মরহুমার পরকালীন মুক্তি ও শান্তি প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজসেবা অধিদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা, কর্মচারী ও শিশু পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। গত ৬ মে ৮৩ বছর বয়সে পরলোকগমন করেন মহীয়সী এই নারী।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬

মা-বাবার আত্মার শান্তিতে বেশি দোয়ার আহ্বান

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ