ঢাকা নিউজ

জয়পুরহাটে ধানখেতে পুঁতে রাখা অজ্ঞাত ব্যক্তির হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ছবি : সংগৃহীত

জয়পুরহাটের আক্কেলপুরে হত্যার পর হাত-পা বেঁধে একটি ধানখেতে পুঁতে রাখা অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলার নওজোর গ্রামের নিশ্চিন্তা ফসলের মাঠ থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় এই লাশটি উদ্ধার করা হয়। আক্কেলপুর থানার ওসি শাহীন রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকৃত লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। এখন পর্যন্ত ওই ব্যক্তির কোনো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয় এলাকাবাসীর তথ্যমতে, মাঠের মধ্যে লাশটি পুঁতে রাখা হলেও ওই ব্যক্তির পা দুটি মাটির ওপরে বেরিয়ে ছিল। লাশের পরনে লুঙ্গি এবং গায়ে নীল ও ঘিয়া রঙের গেঞ্জি ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ২ থেকে ৩ দিন আগে তাকে হত্যার পর হাত-পা বেঁধে ধানখেতে পুঁতে রাখা হয়েছিল।

আক্কেলপুর থানার ওসি শাহীন রেজা জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাটের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে এবং এ বিষয়ে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬

জয়পুরহাটে ধানখেতে পুঁতে রাখা অজ্ঞাত ব্যক্তির হাত-পা বাঁধা লাশ উদ্ধার

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

জয়পুরহাটের আক্কেলপুরে হত্যার পর হাত-পা বেঁধে একটি ধানখেতে পুঁতে রাখা অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) দুপুরে উপজেলার নওজোর গ্রামের নিশ্চিন্তা ফসলের মাঠ থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় এই লাশটি উদ্ধার করা হয়। আক্কেলপুর থানার ওসি শাহীন রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকৃত লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখা গেছে। এখন পর্যন্ত ওই ব্যক্তির কোনো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয় এলাকাবাসীর তথ্যমতে, মাঠের মধ্যে লাশটি পুঁতে রাখা হলেও ওই ব্যক্তির পা দুটি মাটির ওপরে বেরিয়ে ছিল। লাশের পরনে লুঙ্গি এবং গায়ে নীল ও ঘিয়া রঙের গেঞ্জি ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ২ থেকে ৩ দিন আগে তাকে হত্যার পর হাত-পা বেঁধে ধানখেতে পুঁতে রাখা হয়েছিল।

আক্কেলপুর থানার ওসি শাহীন রেজা জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাটের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে এবং এ বিষয়ে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ