ঢাকা নিউজ

কারাগারকে সংশোধন ও পুনর্বাসনের কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান জেলা প্রশাসকের

ছবি : সংগৃহীত

গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া বলেছেন, কারাগারগুলো কেবল বন্দি রাখার স্থান নয়; বরং এগুলোকে সংশোধন ও পুনর্বাসনের কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। মঙ্গলবার কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার পরিদর্শনকালে তিনি বন্দিদের মানবিক উন্নয়ন এবং পুনর্বাসনমূলক কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক কারাগারের সার্বিক পরিবেশ, বন্দিদের আবাসন ব্যবস্থা, খাদ্য সরবরাহ, চিকিৎসাসেবা এবং নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করার পাশাপাশি কারাবন্দিদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের অভিযোগ ও সমস্যার কথা শোনেন।

জেলা প্রশাসক প্রতিকারযোগ্য বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, সহকারী কমিশনার মো. আরিফ হোসাইন এবং কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ-আল-মামুনসহ অন্যান্য কর্মকর্তারা।

এর আগে জেলা ম্যাজিস্ট্রেট কারা প্রাঙ্গণে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং গার্ড অব অনার প্রদান করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কারাগারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তাকে অবহিত করেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬

কারাগারকে সংশোধন ও পুনর্বাসনের কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া বলেছেন, কারাগারগুলো কেবল বন্দি রাখার স্থান নয়; বরং এগুলোকে সংশোধন ও পুনর্বাসনের কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। মঙ্গলবার কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার পরিদর্শনকালে তিনি বন্দিদের মানবিক উন্নয়ন এবং পুনর্বাসনমূলক কার্যক্রম আরও সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক কারাগারের সার্বিক পরিবেশ, বন্দিদের আবাসন ব্যবস্থা, খাদ্য সরবরাহ, চিকিৎসাসেবা এবং নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করার পাশাপাশি কারাবন্দিদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের অভিযোগ ও সমস্যার কথা শোনেন।

জেলা প্রশাসক প্রতিকারযোগ্য বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, সহকারী কমিশনার মো. আরিফ হোসাইন এবং কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ-আল-মামুনসহ অন্যান্য কর্মকর্তারা।

এর আগে জেলা ম্যাজিস্ট্রেট কারা প্রাঙ্গণে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং গার্ড অব অনার প্রদান করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কারাগারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তাকে অবহিত করেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ