ঢাকা নিউজ

বরিশাল শেবাচিম হাসপাতালে অভিযান চালিয়ে নারীসহ ৮ দালাল আটক

ছবি : সংগৃহীত

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল থেকে রোগী ধরা দালাল চক্রের আটজন সদস্যকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১২ মে) দুপুরে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের মধ্যে ছয়জন নারী রয়েছেন, যারা মূলত বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধি হিসেবে কাজ করতেন।

আদালত সূত্রে জানা গেছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের ভুল বুঝিয়ে বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাচ্ছিল। আটককৃত আটজনের মধ্যে পাঁচজনকে সাত দিন করে কারাদণ্ড ও একশত টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া দুইজনকে চার দিনের কারাদণ্ডসহ একশত টাকা জরিমানা এবং একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

বরিশাল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুমা আহমেদ লুনা জানান, সরকারি হাসপাতাল থেকে রোগীদের কৌশলে সরিয়ে নেওয়ার অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, গত সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন হাসপাতালটি পরিদর্শন করেন। পরিদর্শনের সময় দালালের দৌরাত্ম্য দেখে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে কঠোর নির্দেশ দেন। সেই নির্দেশনার পরদিনই এই পদক্ষেপ নেওয়া হলো।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬

বরিশাল শেবাচিম হাসপাতালে অভিযান চালিয়ে নারীসহ ৮ দালাল আটক

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল থেকে রোগী ধরা দালাল চক্রের আটজন সদস্যকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১২ মে) দুপুরে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের মধ্যে ছয়জন নারী রয়েছেন, যারা মূলত বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধি হিসেবে কাজ করতেন।

আদালত সূত্রে জানা গেছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ রোগীদের ভুল বুঝিয়ে বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাচ্ছিল। আটককৃত আটজনের মধ্যে পাঁচজনকে সাত দিন করে কারাদণ্ড ও একশত টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া দুইজনকে চার দিনের কারাদণ্ডসহ একশত টাকা জরিমানা এবং একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।

বরিশাল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুমা আহমেদ লুনা জানান, সরকারি হাসপাতাল থেকে রোগীদের কৌশলে সরিয়ে নেওয়ার অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান চালানো হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, গত সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন হাসপাতালটি পরিদর্শন করেন। পরিদর্শনের সময় দালালের দৌরাত্ম্য দেখে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে কঠোর নির্দেশ দেন। সেই নির্দেশনার পরদিনই এই পদক্ষেপ নেওয়া হলো।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ