ঢাকা নিউজ

নতুন এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

ছবি : সংগৃহীত

একেবারে প্রান্তিক পর্যায়ে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে দেশে নতুন করে আরও এক লাখ স্বাস্থ্য সেবাকর্মী নিয়োগ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। মঙ্গলবার বরিশালে শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতালের (শেবাচিম) চিকিৎসক ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই ঘোষণা দেন। প্রখ্যাত এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ জানান, দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষে খুব শিগগিরই ইলেকট্রনিক হেলথ কার্ড বিতরণ শুরু করা হবে।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জানান, বর্তমানে দেশে তিন ধরনের স্বাস্থ্যকর্মী তিনটি আলাদা বিভাগের অধীনে কাজ করলেও তারা প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছাতে পারছেন না। এই তিন ধরনের স্বাস্থ্যকর্মীদের একটি সমন্বিত ব্যবস্থার আওতায় নিয়ে আসার পরিকল্পনা করা হচ্ছে যাতে তারা প্রতিটি মানুষের দুয়ারে গিয়ে সেবা নিশ্চিত করতে পারেন। এই লক্ষ্য বাস্তবায়নেই নতুন করে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে এবং আগামী বাজেটে স্বাস্থ্য খাতে জিডিপির অন্তত ১ শতাংশ বরাদ্দ রাখার চেষ্টা চলছে।

সভায় জিয়াউদ্দিন হায়দার বিগত সরকারের স্বাস্থ্যসেবা পদ্ধতির সীমাবদ্ধতার কথা উল্লেখ করে বলেন, কমিউনিটি ক্লিনিক করতে গিয়ে ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোকে অবহেলা করা হয়েছে। বর্তমান সরকার ইউনিয়ন পর্যায়ে 'ওয়ান স্টপ সার্ভিস' চালু করার মাধ্যমে সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায়। বরিশাল ও দক্ষিণাঞ্চলের স্বাস্থ্যসেবা খাতের বিদ্যমান সমস্যাগুলো সমাধানেও কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. আনোয়ার হোসেন, অধ্যাপক ডা. এম এম খালিদ মাহমুদ শাকিল এবং শেবাচিমের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাহামুদ হাসান। আলোচকরা দক্ষিণাঞ্চলের স্বাস্থ্য খাতের বিভিন্ন সমস্যা তুলে ধরলে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সেগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬

নতুন এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ