ঢাকা নিউজ

বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: পার্বত্যমন্ত্রী

ছবি : সংগৃহীত

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাস করে। মঙ্গলবার (১২ মে) সকালে রাঙামাটিতে 'এশিয়া পোস্ট' নামক একটি গণমাধ্যমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশে গণমাধ্যমের এক নতুন দিগন্তের সূচনা হয়েছে। তিনি গণমাধ্যমকে জাতির দর্পণ হিসেবে অভিহিত করে সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের সমস্যা, সম্ভাবনা এবং এ অঞ্চল নিয়ে যেকোনো অপপ্রচার রোধে সঠিক তথ্য জাতির সামনে তুলে ধরতে তিনি সাংবাদিকদের প্রতি বিশেষ অনুরোধ করেন।

শহরের কলেজগেট এলাকার একটি হোটেলের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশিয়া পোস্টের রাঙামাটি প্রতিনিধি মো. জিয়াউল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ। এছাড়াও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম শাকিলসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা দেশের বর্তমান অগ্রযাত্রায় গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। সামগ্রিকভাবে দেশের প্রতিটি সেক্টরের উন্নয়নের পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে বলে মন্ত্রী আশ্বস্ত করেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬

বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: পার্বত্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাস করে। মঙ্গলবার (১২ মে) সকালে রাঙামাটিতে 'এশিয়া পোস্ট' নামক একটি গণমাধ্যমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশে গণমাধ্যমের এক নতুন দিগন্তের সূচনা হয়েছে। তিনি গণমাধ্যমকে জাতির দর্পণ হিসেবে অভিহিত করে সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের সমস্যা, সম্ভাবনা এবং এ অঞ্চল নিয়ে যেকোনো অপপ্রচার রোধে সঠিক তথ্য জাতির সামনে তুলে ধরতে তিনি সাংবাদিকদের প্রতি বিশেষ অনুরোধ করেন।

শহরের কলেজগেট এলাকার একটি হোটেলের সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এশিয়া পোস্টের রাঙামাটি প্রতিনিধি মো. জিয়াউল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ। এছাড়াও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম শাকিলসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে বক্তারা দেশের বর্তমান অগ্রযাত্রায় গণমাধ্যমের গঠনমূলক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। সামগ্রিকভাবে দেশের প্রতিটি সেক্টরের উন্নয়নের পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে বলে মন্ত্রী আশ্বস্ত করেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ