পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ক্যাম্পাসে শিক্ষকদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার দায়ে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের ৫ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার ও মঙ্গলবার পৃথক চিঠি ও সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কেন্দ্রীয় নেতৃত্ব এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে। বহিষ্কৃতরা হলেন—দুমকি উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ বশির উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আহসান ফারুক ও সুলতান শওকত, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মুসা ফরাজী এবং পটুয়াখালী জেলা মহিলা দলের সদস্য হেলেনা খানম।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, সন্ত্রাস, হামলা ও দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বশির উদ্দিনকে দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একইভাবে যুবদলের কেন্দ্রীয় দপ্তর থেকে জানানো হয়েছে যে, সংগঠনবিরোধী কর্মকাণ্ডের দায়ে আহসান ফারুক ও সুলতান শওকতকে বহিষ্কার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়েছে।
স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের পক্ষ থেকেও পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মুসা ফরাজী ও হেলেনা খানমকে বহিষ্কার করা হয়েছে। জেলা মহিলা দল থেকে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে যেন বহিষ্কৃত নেত্রীর সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ রাখা না হয়।
উল্লেখ্য, সোমবার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্য-বিরোধী কর্মসূচি চলাকালে বহিরাগতদের হামলায় আটজন শিক্ষকসহ অন্তত ২০ জন আহত হন। দুমকি উপজেলা যুবদলের বহিষ্কৃত সদস্য সচিব সালাউদ্দিন রিপন শরীফের নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। এই ন্যাক্কারজনক ঘটনার প্রেক্ষিতেই দলীয় হাই কমান্ড দ্রুত এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করল।

মঙ্গলবার, ১২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

আপনার মতামত লিখুন