ঢাকা নিউজ

হান্টাভাইরাস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বার্তা: বড় মহামারির ঝুঁকি নেই

ছবি : সংগৃহীত

সম্প্রতি ‘এমভি হন্ডিয়াস’ নামক একটি প্রমোদতরি থেকে হান্টাভাইরাস সংক্রমণের ঘটনা ঘটলেও এটি বড় কোনো মহামারির রূপ নেওয়ার আশঙ্কা নেই বলে আশ্বস্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। মঙ্গলবার (১২ মে) স্পেনের মাদ্রিদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থার প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস জানান, পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে এবং বর্তমানে বড় ধরনের প্রাদুর্ভাবের কোনো আলামত পাওয়া যায়নি। তবে ভাইরাসের দীর্ঘ সুপ্তাবস্থার কারণে আগামী সপ্তাহগুলোতে আরও কিছু নতুন আক্রান্তের খবর আসার সম্ভাবনা রয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এখন পর্যন্ত মোট সাতজন হান্টাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন ডাচ নাগরিক, একজন জার্মান নারী এবং অপর একজন নারী দক্ষিণ আফ্রিকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। প্রমোদতরিটির যাত্রীদের সর্বশেষ দলটি জাহাজ ত্যাগ করার পর ডব্লিউএইচও এই পর্যবেক্ষণ তুলে ধরে। জাহাজটি বর্তমানে স্পেন থেকে নেদারল্যান্ডসের রোটারডাম বন্দরের উদ্দেশে যাত্রা করছে এবং গন্তব্যে পৌঁছালে সেটিকে পুরোপুরি জীবাণুমুক্ত করা হবে।

সংক্রমণ রোধে সতর্কতা হিসেবে নেদারল্যান্ডসের নিজমেগেন শহরের একটি হাসপাতালের ১২ জন কর্মীকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া ফ্রান্স ও যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়া কয়েকজন যাত্রীর শরীরেও এই ভাইরাসের উপস্থিতি মিলেছে, যার মধ্যে প্যারিসে একজন আক্রান্ত নারীর অবস্থা আশঙ্কাজনক। সাধারণত ইঁদুরের মাধ্যমে এই ভাইরাস ছড়ালেও দক্ষিণ আমেরিকায় পাওয়া ‘আন্দিজ স্ট্রেন’ প্রজাতিটি মানুষের মাধ্যমে ছড়াতে পারে বলে ধারণা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

জ্বরের পাশাপাশি প্রচণ্ড ক্লান্তি, পেশিব্যথা, পেটব্যথা এবং শ্বাসকষ্ট এই রোগের প্রধান উপসর্গ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ডব্লিউএইচও কর্মকর্তারা জানিয়েছেন, ব্যাপক আকারে এই ভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকি খুবই কম। গত ১ এপ্রিল আর্জেন্টিনার উশুয়াইয়া থেকে ২৩টি দেশের ১৪৭ জন যাত্রী ও ক্রু নিয়ে যাত্রা শুরু করা এই জাহাজটির পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত পর্যবেক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংস্থার প্রধান গেব্রেয়াসুস নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ১২ মে ২০২৬

হান্টাভাইরাস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বার্তা: বড় মহামারির ঝুঁকি নেই

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ