ঢাকা নিউজ

অটিজম বৈশিষ্ট্যসম্পন্নদের মর্যাদা ও অধিকার নিশ্চিতে প্রধানমন্ত্রীর অঙ্গীকার

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রতিটি নাগরিকের মতো অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদেরও সমাজে পূর্ণ মর্যাদা নিয়ে বেঁচে থাকার জন্মগত অধিকার রয়েছে। মঙ্গলবার ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৬’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি উল্লেখ করেন, একটি মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণে যথাযথ পরিচর্যার মাধ্যমে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মূলধারায় নিয়ে আসার কোনো বিকল্প নেই। এবারের দিবসের প্রতিপাদ্য ‘অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বাণীতে উল্লেখ করেন, বৈষম্যহীন ও মেধাভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে বর্তমান সরকার কাজ শুরু করেছে। বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠীর জন্য বিশেষায়িত স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান এবং প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহ নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়াও অটিজম বিষয়ে কর্মরত চিকিৎসক, থেরাপিস্ট এবং সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি সংগঠনগুলোকে তিনি আন্তরিক শুভেচ্ছা জানান।

অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের অর্থনৈতিক স্বাবলম্বিতা ও সামাজিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সীমাবদ্ধতা জয় করে প্রতিটি মানুষ যেন নিজের স্বপ্ন পূরণের সুযোগ পায়, এমন পরিবেশ তৈরি করা হবে। বিশেষ করে যারা খেলাধুলায় আগ্রহী, তাদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে আরও বেশি সংখ্যক মানুষ প্যারা-অলিম্পিকে অংশ নিতে পারে।

সবশেষে তিনি বিশ্বাস ব্যক্ত করেন যে, সম্মিলিত প্রয়াস ও মানবিক দায়বদ্ধতার মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব। যেখানে প্রতিটি মানুষ তাদের পরিচয়ের ভিন্নতা থাকা সত্ত্বেও সমান সুযোগ ও সম্মান নিয়ে বসবাস করতে পারবে। বাণীতে তিনি অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তি এবং তাদের অভিভাবকদের প্রতি শুভকামনা জানিয়ে দিবসের সব কর্মসূচির সফলতা কামনা করেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬

অটিজম বৈশিষ্ট্যসম্পন্নদের মর্যাদা ও অধিকার নিশ্চিতে প্রধানমন্ত্রীর অঙ্গীকার

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ