ঢাকা নিউজ

বিজয় দিবসে খুলছে শাহজালালের অত্যাধুনিক থার্ড টার্মিনাল

ছবি : সংগৃহীত

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা করছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশ অ্যাভিয়েশন ট্যুরিজম জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রীতা এই ঘোষণা দেন। বর্তমানে টার্মিনালটির বিভিন্ন কারিগরি পরীক্ষা ও অপারেশনাল কার্যক্রমের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে।

নতুন এই টার্মিনালটি চালু হলে দেশের অ্যাভিয়েশন খাতে নতুন দিগন্ত উন্মোচিত হওয়ার পাশাপাশি যাত্রীসেবার মান ও আন্তর্জাতিক যাত্রী পরিবহন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। বিশেষ করে ইমিগ্রেশন, লাগেজ হ্যান্ডলিং ও বোর্ডিং প্রক্রিয়ায় ব্যাপক গতি আসবে। এছাড়া চলতি বছরের মধ্যে অন্তত পাঁচটি উড়োজাহাজ লিজ নিয়ে বিমানের বহর সম্প্রসারণের পরিকল্পনাও গ্রহণ করেছে মন্ত্রণালয়।

বেবিচকের তথ্যানুযায়ী, থার্ড টার্মিনালে মোট ২৬টি বোর্ডিং ব্রিজ থাকবে যার মধ্যে প্রথম ধাপে ১২টি চালু করা হবে। এছাড়া উড়োজাহাজ রাখার জন্য ৩৬টি পার্কিং বে এবং বহির্গমনের জন্য ১১৫টি চেকইন কাউন্টার থাকবে, যার মধ্যে ১৫টি হবে সেলফ সার্ভিস কাউন্টার। দ্রুত ইমিগ্রেশন সম্পন্ন করতে ১০টি স্বয়ংক্রিয় পাসপোর্ট কন্ট্রোল কাউন্টারসহ মোট ৬৬টি ডিপারচার ইমিগ্রেশন কাউন্টার স্থাপন করা হয়েছে।

আগত যাত্রীদের জন্য ৫৯টি পাসপোর্ট ও ১৯টি চেকইন অ্যারাইভাল কাউন্টার এবং ১৬টি আগমনী ব্যাগেজ বেল্ট সুবিধা থাকছে। যানবাহনের চাপ সামলাতে টার্মিনালের সঙ্গে একটি মাল্টিলেভেল কার পার্কিং ভবন নির্মাণ করা হয়েছে, যেখানে একসঙ্গে ১ হাজার ৩৫০টি গাড়ি পার্কিং করা যাবে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বুধবার, ১৩ মে ২০২৬

বিজয় দিবসে খুলছে শাহজালালের অত্যাধুনিক থার্ড টার্মিনাল

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ