জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর দলীয় প্রতীক ধানের শীষ চুরি হয়ে গেছে। বুধবার রাজধানীর বাংলামোটরে এনসিপির কৃষি সেল আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, ভাসানী কৃষি ব্যবস্থার কথা চিন্তা করে এই মার্কা রেখেছিলেন, যা বর্তমানে অন্য কারো দখলে থাকলেও কৃষকের ভাগ্য উন্নয়নে তা কাজে আসছে না।
নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, দেশের কৃষি ব্যবস্থা এখন ব্যবসায়ী ও সিন্ডিকেটের নিয়ন্ত্রণে চলে গেছে। বর্তমানে ধানের শীষ ক্ষমতায় থাকলেও মাঠের ধান পানির নিচে তলিয়ে যাওয়ায় কৃষক হাহাকার করছে বলে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, সরকার ডিজিটাল বাংলাদেশের কথা বললেও ধান কাটার মৌসুমে কৃষকদের জরুরি আগাম সতর্কবার্তা দিতে ব্যর্থ হয়েছে।
সেমিনারে বক্তারা কৃষি কার্ডের পরিবর্তে কৃষি বীমা চালু এবং সরাসরি কৃষকের দুয়ার থেকে ধান কেনার দাবি জানান। একইসঙ্গে উত্তরবঙ্গে সেচ সংকট এবং হাওর অঞ্চলে বন্যার কারণে বোরো ধানের উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশে বড় ধরনের খাদ্য সংকটের আশঙ্কা প্রকাশ করেন বিশেষজ্ঞরা। সরকারি কর্মকর্তাদের গাফিলতির কারণে ফসল তুলতে বিলম্ব হওয়ায় সংশ্লিষ্টদের শাস্তির দাবিও জানানো হয় এই সভায়।

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

আপনার মতামত লিখুন