ঢাকা নিউজ

তৃষার সিনেমার জন্য বিশেষ সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী বিজয়ের

ছবি : সংগৃহীত

তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা ও বর্তমান মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় শপথ গ্রহণের পর থেকেই একের পর এক চমকপ্রদ সিদ্ধান্ত নিয়ে আলোচনায় আসছেন। এবার তিনি অভিনেত্রী তৃষা কৃষ্ণান ও অভিনেতা সুরিয়ার নতুন সিনেমা ‘কারুপ্পু’-র জন্য প্রথম প্রদর্শনী চালুর বিশেষ অনুমতি দিয়েছেন। সাধারণত তামিলনাড়ুতে সিনেমার প্রদর্শনী শুরুর নির্দিষ্ট সময়সীমা থাকলেও মুখ্যমন্ত্রীর বিশেষ নির্দেশে আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকেই ছবিটির শো শুরু করার সুযোগ পেয়েছে প্রযোজনা সংস্থা।

এই বিশেষ অনুমতির জন্য সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মুখ্যমন্ত্রী বিজয়কে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানিয়েছে। এদিকে গত ১০ মে বিজয়ের শপথ অনুষ্ঠানে তৃষার উপস্থিতি এবং অভিনেত্রীর জন্মদিনের দিনই নির্বাচনের ফলাফল ঘোষণার কাকতালীয় মিল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মাঝে ব্যাপক জল্পনা চলছে।

অন্যদিকে ভক্তরা বিজয়ের এই পরিবর্তনকে ইতিবাচকভাবে দেখছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মন্তব্য করেছেন যে, এক সময় নিজের সিনেমার প্রদর্শনীর জন্য যিনি সরকারের অনুমতির অপেক্ষায় থাকতেন, আজ তিনি নিজেই সেই অনুমতি দেওয়ার আসনে বসেছেন।

সুরিয়া ও তৃষা অভিনীত ‘কারুপ্পু’ সিনেমাটি গ্রামীণ অ্যাকশন, রাজনীতি ও আদালতের লড়াইয়ের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে। ট্রেইলারে ইতিবাচক সাড়া পাওয়ায় চলচ্চিত্রটি বক্স অফিসে সুরিয়ার জন্য একটি বড় কামব্যাক হবে বলে আশা করা হচ্ছে। এই ছবিতে সুরিয়া দ্বৈত চরিত্রে এবং তৃষা একজন আইনজীবীর ভূমিকায় অভিনয় করেছেন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

তৃষার সিনেমার জন্য বিশেষ সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী বিজয়ের

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা ও বর্তমান মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় শপথ গ্রহণের পর থেকেই একের পর এক চমকপ্রদ সিদ্ধান্ত নিয়ে আলোচনায় আসছেন। এবার তিনি অভিনেত্রী তৃষা কৃষ্ণান ও অভিনেতা সুরিয়ার নতুন সিনেমা ‘কারুপ্পু’-র জন্য প্রথম প্রদর্শনী চালুর বিশেষ অনুমতি দিয়েছেন। সাধারণত তামিলনাড়ুতে সিনেমার প্রদর্শনী শুরুর নির্দিষ্ট সময়সীমা থাকলেও মুখ্যমন্ত্রীর বিশেষ নির্দেশে আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকেই ছবিটির শো শুরু করার সুযোগ পেয়েছে প্রযোজনা সংস্থা।

এই বিশেষ অনুমতির জন্য সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মুখ্যমন্ত্রী বিজয়কে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানিয়েছে। এদিকে গত ১০ মে বিজয়ের শপথ অনুষ্ঠানে তৃষার উপস্থিতি এবং অভিনেত্রীর জন্মদিনের দিনই নির্বাচনের ফলাফল ঘোষণার কাকতালীয় মিল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মাঝে ব্যাপক জল্পনা চলছে।

অন্যদিকে ভক্তরা বিজয়ের এই পরিবর্তনকে ইতিবাচকভাবে দেখছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই মন্তব্য করেছেন যে, এক সময় নিজের সিনেমার প্রদর্শনীর জন্য যিনি সরকারের অনুমতির অপেক্ষায় থাকতেন, আজ তিনি নিজেই সেই অনুমতি দেওয়ার আসনে বসেছেন।

সুরিয়া ও তৃষা অভিনীত ‘কারুপ্পু’ সিনেমাটি গ্রামীণ অ্যাকশন, রাজনীতি ও আদালতের লড়াইয়ের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে। ট্রেইলারে ইতিবাচক সাড়া পাওয়ায় চলচ্চিত্রটি বক্স অফিসে সুরিয়ার জন্য একটি বড় কামব্যাক হবে বলে আশা করা হচ্ছে। এই ছবিতে সুরিয়া দ্বৈত চরিত্রে এবং তৃষা একজন আইনজীবীর ভূমিকায় অভিনয় করেছেন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ