ঢাকা নিউজ

আন্তর্জাতিক ‘ডিগ ডিপার’ ফেলোশিপ পেলেন রিফাত সুলতানা

ছবি : সংগৃহীত

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগের সহকারী অধ্যাপক রিফাত সুলতানা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘ডিগ ডিপার’ সাংবাদিকতা উদ্যোগ ফেলোশিপের জন্য নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে স্টেট ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

ফোজো মিডিয়া ইনস্টিটিউট এবং সিজেইএন বাংলাদেশ যৌথভাবে এই ফেলোশিপের আয়োজন করেছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো বাংলাদেশে অনুসন্ধানী সাংবাদিকতা শিক্ষাকে আরও শক্তিশালী করা এবং এ বিষয়ে ব্যবহারিক ও উদ্ভাবনী সহশিক্ষামূলক কোর্স উন্নয়ন করা। প্রতিযোগিতামূলক বাছাই প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে রিফাত সুলতানাকে নির্বাচিত করা হয়েছে।

রিফাত সুলতানা এই ফেলোশিপের আওতায় অনুসন্ধানী সাংবাদিকতার ওপর নতুনধারার প্র্যাকটিসভিত্তিক কোর্স উন্নয়নে কাজ করবেন। এই কর্মসূচিতে বিশেষ করে নারী শিক্ষার্থীদের অনুসন্ধানী সাংবাদিকতায় দক্ষতা বৃদ্ধির বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

উল্লিখিত ফেলোশিপের জন্য রিফাত সুলতানা ছাড়াও কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আরও দুজন শিক্ষক নির্বাচিত হয়েছেন। স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ পরিবার রিফাত সুলতানার এই আন্তর্জাতিক অর্জনে গর্ব প্রকাশ করেছে এবং তার ভবিষ্যৎ সাফল্য কামনা করেছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

আন্তর্জাতিক ‘ডিগ ডিপার’ ফেলোশিপ পেলেন রিফাত সুলতানা

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগের সহকারী অধ্যাপক রিফাত সুলতানা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ‘ডিগ ডিপার’ সাংবাদিকতা উদ্যোগ ফেলোশিপের জন্য নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে স্টেট ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

ফোজো মিডিয়া ইনস্টিটিউট এবং সিজেইএন বাংলাদেশ যৌথভাবে এই ফেলোশিপের আয়োজন করেছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো বাংলাদেশে অনুসন্ধানী সাংবাদিকতা শিক্ষাকে আরও শক্তিশালী করা এবং এ বিষয়ে ব্যবহারিক ও উদ্ভাবনী সহশিক্ষামূলক কোর্স উন্নয়ন করা। প্রতিযোগিতামূলক বাছাই প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে রিফাত সুলতানাকে নির্বাচিত করা হয়েছে।

রিফাত সুলতানা এই ফেলোশিপের আওতায় অনুসন্ধানী সাংবাদিকতার ওপর নতুনধারার প্র্যাকটিসভিত্তিক কোর্স উন্নয়নে কাজ করবেন। এই কর্মসূচিতে বিশেষ করে নারী শিক্ষার্থীদের অনুসন্ধানী সাংবাদিকতায় দক্ষতা বৃদ্ধির বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

উল্লিখিত ফেলোশিপের জন্য রিফাত সুলতানা ছাড়াও কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আরও দুজন শিক্ষক নির্বাচিত হয়েছেন। স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ পরিবার রিফাত সুলতানার এই আন্তর্জাতিক অর্জনে গর্ব প্রকাশ করেছে এবং তার ভবিষ্যৎ সাফল্য কামনা করেছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ