ঢাকা নিউজ

যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ ও স্টারমারের সংকট

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বের প্রতি অনাস্থা জানিয়ে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং। এর আগে ব্রিটিশ সরকারের আবাসন ও কমিউনিটি বিষয়ক মন্ত্রণালয়ের জুনিয়র মন্ত্রী মিয়াত্তা ফানবুলসহ আরও চার মন্ত্রীর রাজনৈতিক সহকারী পদত্যাগের ঘোষণা দেন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে স্ট্রিটিং জানান, আগামী সাধারণ নির্বাচনে স্টারমার লেবার পার্টির নেতৃত্ব দিতে পারবেন না বলে তিনি মনে করেন।

স্বাস্থ্যমন্ত্রী স্ট্রিটিং প্রধানমন্ত্রী বরাবর লেখা চিঠিতে উল্লেখ করেছেন যে, ক্ষমতাসীন দলের পরবর্তী পদক্ষেপ নিয়ে একটি বিস্তারিত আলোচনা হওয়া প্রয়োজন। সেখানে যোগ্য ও সম্ভাব্য সেরা প্রার্থীদের অন্তর্ভুক্ত করার ওপর তিনি জোর দিয়েছেন। স্টারমারের নেতৃত্বের প্রতি আস্থা হারানোর বিষয়টি তার বক্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে।

এদিকে পদত্যাগ করা চারজন জুনিয়র মন্ত্রী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকেও পদত্যাগের আহ্বান জানিয়েছেন। এছাড়া লেবার পার্টির অন্তত ৮৬ জন এমপি প্রধানমন্ত্রীর পদত্যাগ অথবা সরে যাওয়ার সময়সূচি ঘোষণার দাবি তুলেছেন। এই গণদাবিতে স্টারমারের রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হয়েছে।

নিয়ম অনুযায়ী, লেবার পার্টির অন্তত ২০ শতাংশ এমপি যদি কোনো বিকল্প প্রার্থীর পক্ষে প্রকাশ্যে সমর্থন দেন, তবে বর্তমান নেতাকে চ্যালেঞ্জ করা সম্ভব হয়। তবে উদ্ভূত পরিস্থিতিতে স্টারমার তার মন্ত্রিসভাকে জানিয়েছেন যে, এখন পর্যন্ত তাকে চ্যালেঞ্জ করার আনুষ্ঠানিক কোনো প্রক্রিয়া শুরু হয়নি।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ ও স্টারমারের সংকট

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বের প্রতি অনাস্থা জানিয়ে পদত্যাগ করেছেন যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং। এর আগে ব্রিটিশ সরকারের আবাসন ও কমিউনিটি বিষয়ক মন্ত্রণালয়ের জুনিয়র মন্ত্রী মিয়াত্তা ফানবুলসহ আরও চার মন্ত্রীর রাজনৈতিক সহকারী পদত্যাগের ঘোষণা দেন। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে স্ট্রিটিং জানান, আগামী সাধারণ নির্বাচনে স্টারমার লেবার পার্টির নেতৃত্ব দিতে পারবেন না বলে তিনি মনে করেন।

স্বাস্থ্যমন্ত্রী স্ট্রিটিং প্রধানমন্ত্রী বরাবর লেখা চিঠিতে উল্লেখ করেছেন যে, ক্ষমতাসীন দলের পরবর্তী পদক্ষেপ নিয়ে একটি বিস্তারিত আলোচনা হওয়া প্রয়োজন। সেখানে যোগ্য ও সম্ভাব্য সেরা প্রার্থীদের অন্তর্ভুক্ত করার ওপর তিনি জোর দিয়েছেন। স্টারমারের নেতৃত্বের প্রতি আস্থা হারানোর বিষয়টি তার বক্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে।

এদিকে পদত্যাগ করা চারজন জুনিয়র মন্ত্রী প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকেও পদত্যাগের আহ্বান জানিয়েছেন। এছাড়া লেবার পার্টির অন্তত ৮৬ জন এমপি প্রধানমন্ত্রীর পদত্যাগ অথবা সরে যাওয়ার সময়সূচি ঘোষণার দাবি তুলেছেন। এই গণদাবিতে স্টারমারের রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হয়েছে।

নিয়ম অনুযায়ী, লেবার পার্টির অন্তত ২০ শতাংশ এমপি যদি কোনো বিকল্প প্রার্থীর পক্ষে প্রকাশ্যে সমর্থন দেন, তবে বর্তমান নেতাকে চ্যালেঞ্জ করা সম্ভব হয়। তবে উদ্ভূত পরিস্থিতিতে স্টারমার তার মন্ত্রিসভাকে জানিয়েছেন যে, এখন পর্যন্ত তাকে চ্যালেঞ্জ করার আনুষ্ঠানিক কোনো প্রক্রিয়া শুরু হয়নি।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ