বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শনিবার বাংলাদেশের রাজধানী ঢাকার বাতাস বেশ স্বস্তিদায়ক অবস্থানে রয়েছে। সকাল ৯টা ২৫ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ঢাকার বায়ুমান সূচক (একিউআই) স্কোর ছিল ৬২, যা বৈশ্বিক তালিকায় ৩৮তম এবং এটি ‘মাঝারি বা সহনীয়’ পর্যায় হিসেবে বিবেচিত।
অন্যদিকে, বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজও শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যার একিউআই স্কোর ছিল ৪৪৭ এবং এই মানকে ‘দুর্যোগপূর্ণ’ ধরা হয়। তালিকায় ২২৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি এবং ১৬৩ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। এছাড়া উগান্ডার কাম্পালা ১৫২ স্কোর নিয়ে চতুর্থ এবং ফিলিপাইনের ম্যানিলা ১৩২ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।
আইকিউএয়ারের নির্ধারিত মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর ৫১ থেকে ১০০ হলে তা ‘মাঝারি বা সহনীয়’ এবং শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মানকে ‘ভালো’ বলা হয়। এছাড়া স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ পর্যন্ত ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি স্কোর হলে তাকে ‘দুর্যোগপূর্ণ’ বা বিপজ্জনক হিসেবে বিবেচনা করা হয়।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন