ঢাকা নিউজ

প্রেশার লো হলে বুঝবেন যেসব লক্ষণে

প্রেশার লো হলে বুঝবেন যেসব লক্ষণে
ছবি : সংগৃহীত

নিম্ন রক্তচাপ বা লো প্রেশার হলে শরীরে পর্যাপ্ত রক্ত সঞ্চালন ব্যাহত হতে পারে, যা সাময়িক বা কিছু ক্ষেত্রে গুরুতর সমস্যার সৃষ্টি করে। লো প্রেশার হওয়ার সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে মাথা ঘোরা, হঠাৎ দুর্বল লাগা, চোখে ঝাপসা দেখা, অতিরিক্ত ক্লান্তি, বমি বমি ভাব, ঠান্ডা ঘাম হওয়া, হাত-পা ঠান্ডা হয়ে যাওয়া, অজ্ঞান হওয়ার অনুভূতি, দ্রুত বা দুর্বল হার্টবিট এবং মনোযোগ কমে যাওয়া। সমস্যা গুরুতর হলে শ্বাসকষ্ট, বুক ধড়ফড় করা, বিভ্রান্তি বা কথা জড়িয়ে যাওয়া এবং অজ্ঞান হয়ে যাওয়ার মতো লক্ষণও দেখা দিতে পারে।

দীর্ঘ সময় না খেয়ে থাকা, শরীরে পানিশূন্যতা, অতিরিক্ত গরমে ঘাম হওয়া, রক্তশূন্যতা, অতিরিক্ত মানসিক চাপ, কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া এবং হৃদ্‌রোগ বা হরমোনজনিত সমস্যার কারণে প্রেশার কমে যেতে পারে। এমন পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে দ্রুত বসে বা শুয়ে পড়তে হবে এবং পর্যাপ্ত পানি পান করতে হবে। এছাড়া স্যালাইন, লবণ-চিনির পানি কিংবা হালকা লবণযুক্ত খাবার খাওয়া যেতে পারে এবং হঠাৎ সোজা হয়ে দাঁড়ানো এড়িয়ে চলা উচিত। প্রেশারের তারতম্য বেশি ওঠানামা করলে নিয়মিত রক্তচাপ মেপে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজন।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ১৬ মে ২০২৬

প্রেশার লো হলে বুঝবেন যেসব লক্ষণে

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

নিম্ন রক্তচাপ বা লো প্রেশার হলে শরীরে পর্যাপ্ত রক্ত সঞ্চালন ব্যাহত হতে পারে, যা সাময়িক বা কিছু ক্ষেত্রে গুরুতর সমস্যার সৃষ্টি করে। লো প্রেশার হওয়ার সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে মাথা ঘোরা, হঠাৎ দুর্বল লাগা, চোখে ঝাপসা দেখা, অতিরিক্ত ক্লান্তি, বমি বমি ভাব, ঠান্ডা ঘাম হওয়া, হাত-পা ঠান্ডা হয়ে যাওয়া, অজ্ঞান হওয়ার অনুভূতি, দ্রুত বা দুর্বল হার্টবিট এবং মনোযোগ কমে যাওয়া। সমস্যা গুরুতর হলে শ্বাসকষ্ট, বুক ধড়ফড় করা, বিভ্রান্তি বা কথা জড়িয়ে যাওয়া এবং অজ্ঞান হয়ে যাওয়ার মতো লক্ষণও দেখা দিতে পারে।

দীর্ঘ সময় না খেয়ে থাকা, শরীরে পানিশূন্যতা, অতিরিক্ত গরমে ঘাম হওয়া, রক্তশূন্যতা, অতিরিক্ত মানসিক চাপ, কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া এবং হৃদ্‌রোগ বা হরমোনজনিত সমস্যার কারণে প্রেশার কমে যেতে পারে। এমন পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে দ্রুত বসে বা শুয়ে পড়তে হবে এবং পর্যাপ্ত পানি পান করতে হবে। এছাড়া স্যালাইন, লবণ-চিনির পানি কিংবা হালকা লবণযুক্ত খাবার খাওয়া যেতে পারে এবং হঠাৎ সোজা হয়ে দাঁড়ানো এড়িয়ে চলা উচিত। প্রেশারের তারতম্য বেশি ওঠানামা করলে নিয়মিত রক্তচাপ মেপে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজন।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ