ঢাকা নিউজ

সরকার কারও মুখাপেক্ষী হলে জনগণ মেনে নেবে না

ছবি : সংগৃহীত

বাংলাদেশকে এক সময় ভারতের মুখাপেক্ষী করা হয়েছিল, এবারও সরকার কারও মুখাপেক্ষী হলে জনগণ তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (১৬ মে) রাজধানীর বি এম এ মিলনায়তনে জাতীয় যুবশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ক্ষমতায় আসতে বর্তমান সরকার কোথাও মাথা দিয়ে এসেছে কিনা, এটি এখনো স্পষ্ট নয়, তবে সব মিলিয়ে সরকারের পররাষ্ট্র নীতি বাংলাদেশের পক্ষেই হবে বলে তিনি বিশ্বাস করেন। সরকারের সমালোচনা করে এনসিপির আহ্বায়ক আরও বলেন, সরকার প্রথম থেকেই সংসদকে ব্যর্থ করেছে এবং শুধুমাত্র পিআর স্ট্র্যাটেজি করে দেশ চালানো যায় না। তিনি জোর দিয়ে বলেন, দেশ পরিচালনা করতে হলে জনগণের সঙ্গে যে কমিটমেন্ট দেওয়া হয়েছে, তা অবশ্যই পালন করতে হবে।

দেশের স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে জরুরি অবস্থা বিরাজ করছে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশে এই মুহূর্তে অনেক সংকট চলছে এবং সরকার সফলভাবে তা নিরসন করতে পারছে না। হামে ৪০০ শিশুর মৃত্যুকে সরকারের ব্যর্থতা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সরকার শুধু অন্তর্বর্তী সরকারের ওপর দায় চাপিয়ে নিজের হাত পরিষ্কার করতে চায়। বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকারের উচিত এই মুহূর্তে জরুরি অবস্থা জারি করা।

পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক চুক্তি বিষয়ে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, বাংলাদেশের নদীতে ভারত বাঁধ বসিয়ে পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করছে এবং নতুন চুক্তির মাধ্যমে তারা পানির অধিকার চান। এর পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের হওয়া বাণিজ্য চুক্তি নিয়ে সংসদে কোনো কথা না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি এই চুক্তি জনগণের সামনে উন্মুক্ত করার দাবি জানান।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শনিবার, ১৬ মে ২০২৬

সরকার কারও মুখাপেক্ষী হলে জনগণ মেনে নেবে না

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ