ঢাকা নিউজ

আমিরাতে দিবালোকে জিলহজের চাঁদ, ঈদের তারিখ ঘোষণা

ছবি : সংগৃহীত

পবিত্র হজ ও ঈদুল আজহাকে সামনে রেখে সংযুক্ত আরব আমিরাতে দিবালোকেই জিলহজ মাসের চাঁদের ছবি ধারণ করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র। রোববার সকালে আবুধাবির খাতম জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ কেন্দ্র থেকে স্থানীয় সময় সকাল ৯টা ২০ মিনিটে এই ছবি তোলা হয়। সংস্থাটির তথ্য অনুযায়ী, সে সময় চাঁদের বয়স ছিল প্রায় ৯ ঘণ্টা এবং সূর্য থেকে এর দূরত্ব ছিল ৭ দশমিক ৮ ডিগ্রি; সেই হিসেবে আগামী ২৭ মে বুধবার দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

এই ঘোষণার পর মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার অঞ্চলজুড়ে চাঁদ দেখার কার্যক্রম আরও জোরদার হয়েছে। ইতোমধ্যে তিউনিসিয়া প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে যে, সোমবার (১৮ মে) থেকে জিলহজ মাস শুরু হবে এবং সেখানেও ঈদুল আজহা উদযাপিত হবে ২৭ মে বুধবার। একইভাবে তুরস্কও জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে সোমবার থেকেই জিলহজ মাস শুরু হওয়ার তথ্য নিশ্চিত করেছে।

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের তথ্য অনুযায়ী, তিউনিসিয়া ও তুরস্কে শনিবার জিলকদ মাসের ২৯তম দিন হলেও সৌদি আরবসহ অধিকাংশ ইসলামি দেশে রোববারকে জিলকদ মাসের ২৯তম দিন হিসেবে গণ্য করা হয়েছে। এই পরিস্থিতিতে সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশের মুসলমানদের রোববার সন্ধ্যায় খালি চোখে বা দূরবীন দিয়ে জিলহজের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে এবং কেউ চাঁদ দেখতে পেলে নিকটস্থ আদালতে সাক্ষ্য নিবন্ধনের অনুরোধ করেছে।

সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, আদালতের ক্যালেন্ডার হিসাব অনুযায়ী রোববার ছিল জিলকদ মাসের ২৯তম দিন, যদিও উম্মুল কুরা ক্যালেন্ডারে এটিকে ৩০তম দিন হিসেবে ধরা হয়েছে। জিলহজ মাস শুরুর ওপরই মূলত বার্ষিক হজের সময়সূচি এবং বিশ্বজুড়ে মুসলমানদের ঈদুল আজহা উদযাপনের তারিখ নির্ভর করে বিধায় সৌদি সুপ্রিম কোর্ট অভিজ্ঞ পর্যবেক্ষকদের আঞ্চলিক চাঁদ দেখা কমিটির সঙ্গে যুক্ত হওয়ার আহ্বানও জানিয়েছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ১৭ মে ২০২৬

আমিরাতে দিবালোকে জিলহজের চাঁদ, ঈদের তারিখ ঘোষণা

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ