ঢাকা নিউজ

সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ ঢাকায় গ্রেফতার

ছবি : সংগৃহীত

কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম তাজকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) দুপুরে ঢাকার শাহবাগ পিরামিড মার্কেট থেকে তাকে গ্রেফতার করা হয়। মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সময় মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়নের সাতানী ঘাট এলাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনসহ দলটির নেতাকর্মীদের ওপর আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

উক্ত হামলার ঘটনায় মেঘনা উপজেলা মহিলা দলের সভানেত্রী মাহবুবা ইসলাম মিলি বাদী হয়ে চলতি বছরের ১৫ মে ৮৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত তাজুল ইসলাম তাজ এই মামলার ৪নং আসামি। এছাড়া তার বিরুদ্ধে মেঘনা থানার একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

ওসি শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার শাহবাগ থানা পুলিশের সহযোগিতায় মেঘনা থানা পুলিশের একটি টিম শাহবাগ পিরামিড মার্কেট থেকে তাজুল ইসলাম তাজকে গ্রেফতার করে। বর্তমানে তাকে মেঘনা থানায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বুধবার, ২০ মে ২০২৬

সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ ঢাকায় গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম তাজকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) দুপুরে ঢাকার শাহবাগ পিরামিড মার্কেট থেকে তাকে গ্রেফতার করা হয়। মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সময় মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়নের সাতানী ঘাট এলাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনসহ দলটির নেতাকর্মীদের ওপর আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

উক্ত হামলার ঘটনায় মেঘনা উপজেলা মহিলা দলের সভানেত্রী মাহবুবা ইসলাম মিলি বাদী হয়ে চলতি বছরের ১৫ মে ৮৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত তাজুল ইসলাম তাজ এই মামলার ৪নং আসামি। এছাড়া তার বিরুদ্ধে মেঘনা থানার একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

ওসি শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার শাহবাগ থানা পুলিশের সহযোগিতায় মেঘনা থানা পুলিশের একটি টিম শাহবাগ পিরামিড মার্কেট থেকে তাজুল ইসলাম তাজকে গ্রেফতার করে। বর্তমানে তাকে মেঘনা থানায় নিয়ে আসার প্রক্রিয়া চলছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ