ঢাকা নিউজ

রূপগঞ্জে সালিশ বৈঠকে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে কাঞ্চন পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মোজ্জামেল হককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। সোমবার রাতে উপজেলার বিরাব বাজারে একটি বিচার সালিশ চলাকালে এ হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য ও পূর্বশত্রুতার জের ধরে গত ১৭ মে স্থানীয় যুবদল নেতা কাউসার আহমেদ ও তার লোকজন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মহড়া দিয়ে ২ নম্বর ওয়ার্ড যুবদলের অফিসে হামলা ও ভাঙচুর চালায়। ৮-১০ সদস্যের একদল সন্ত্রাসী রামদা, ছেনি, ছুরি, এসএস পাইপ ও লোহার রডসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এ হামলা করার পাশাপাশি ৪-৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। এ সময় কাঞ্চন পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক তাদের বাধা দিলে আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

উক্ত ঘটনার জেরে গত ১৮ মে রাতে বিরাব বাজারে সালিশ বৈঠক বসে এবং সেখানে উভয়েই উভয়ের পক্ষে বক্তব্য তুলে ধরেন। তবে একপর্যায়ে কাওসার আহমেদের সমর্থিতরা উত্তেজিত হয়ে সালিশ বৈঠকে হামলা চালিয়ে কাঞ্চন পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ-সম্পাদক মোজ্জামেল হককে কুপিয়ে জখম করে। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মোজাম্মেল হকের ওপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। এই বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

রূপগঞ্জে সালিশ বৈঠকে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ