ঢাকা নিউজ

পাচঁবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-কে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণা এমপির

ছবি : সংগৃহীত

জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান সাঈদের ঘোষণা অনুযায়ী পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের কাজ শুরু হতে যাচ্ছে। প্রস্তাবিত এই সম্প্রসারণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে আজ মঙ্গলবার স্বাস্থ্য কমপ্লেক্সের নির্ধারিত স্থান ও আশপাশের এলাকা সরেজমিনে পরিদর্শন করা হয়েছে।

স্থান পরিদর্শনকালে সংসদ সদস্য মো. ফজলুর রহমান সাঈদ স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী নজরুল ইসলামের সঙ্গে একটি মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় তারা হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা, প্রয়োজনীয় ভূমি ব্যবস্থাপনা এবং আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এর আগে গত ৬ মে জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এই স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ১০০ শয্যায় উন্নীত করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন।

হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীত হলে এর সামগ্রিক চিকিৎসা সক্ষমতা বহুলাংশে বৃদ্ধি পাবে। এর ফলে স্থানীয় রোগীদের জন্য আরও উন্নত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে এবং উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে আগত সাধারণ মানুষ সহজেই প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।

বিশেষ করে এই সম্প্রসারণের মাধ্যমে মা ও শিশু স্বাস্থ্যসেবা, জরুরি চিকিৎসা, আধুনিক পরীক্ষা-নিরীক্ষা ও বিশেষায়িত চিকিৎসা সুবিধা আরও সহজলভ্য হবে বলে আশা করছেন পাঁচবিবিবাসী।

স্থানীয় জনগণ সংসদ সদস্যের এই উদ্যোগকে পাঁচবিবি উপজেলার স্বাস্থ্যখাতের জন্য একটি নতুন মাইলফলক হিসেবে বিবেচনা করছেন। এই যুগান্তকারী পদক্ষেপকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে দ্রুত এর বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় বাসিন্দারা।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

বুধবার, ২০ মে ২০২৬

পাচঁবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-কে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণা এমপির

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য মো. ফজলুর রহমান সাঈদের ঘোষণা অনুযায়ী পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণের কাজ শুরু হতে যাচ্ছে। প্রস্তাবিত এই সম্প্রসারণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে আজ মঙ্গলবার স্বাস্থ্য কমপ্লেক্সের নির্ধারিত স্থান ও আশপাশের এলাকা সরেজমিনে পরিদর্শন করা হয়েছে।

স্থান পরিদর্শনকালে সংসদ সদস্য মো. ফজলুর রহমান সাঈদ স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী নজরুল ইসলামের সঙ্গে একটি মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় তারা হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনা, প্রয়োজনীয় ভূমি ব্যবস্থাপনা এবং আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এর আগে গত ৬ মে জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এই স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ১০০ শয্যায় উন্নীত করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন।

হাসপাতালটি ১০০ শয্যায় উন্নীত হলে এর সামগ্রিক চিকিৎসা সক্ষমতা বহুলাংশে বৃদ্ধি পাবে। এর ফলে স্থানীয় রোগীদের জন্য আরও উন্নত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হবে এবং উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে আগত সাধারণ মানুষ সহজেই প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।

বিশেষ করে এই সম্প্রসারণের মাধ্যমে মা ও শিশু স্বাস্থ্যসেবা, জরুরি চিকিৎসা, আধুনিক পরীক্ষা-নিরীক্ষা ও বিশেষায়িত চিকিৎসা সুবিধা আরও সহজলভ্য হবে বলে আশা করছেন পাঁচবিবিবাসী।

স্থানীয় জনগণ সংসদ সদস্যের এই উদ্যোগকে পাঁচবিবি উপজেলার স্বাস্থ্যখাতের জন্য একটি নতুন মাইলফলক হিসেবে বিবেচনা করছেন। এই যুগান্তকারী পদক্ষেপকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে দ্রুত এর বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় বাসিন্দারা।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ