ঢাকা নিউজ

পরিস্থিতির অবনতি হলে হাসপাতালের সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

ছবি : সংগৃহীত

দেশে বর্তমান হাম পরিস্থিতি মোকাবিলায় আক্রান্ত রোগীদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শুক্রবার (১৫ মে) বিকেলে মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতাল পরিদর্শনে এসে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, "আন্তর্জাতিকভাবে স্বীকৃত এমন কোনো চিকিৎসা নেই, যা এখন হামের রোগীদের দেওয়া হচ্ছে না। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে, তবে স্বল্প সময়ে নানামুখী প্রতিকূলতার কারণে পুরোপুরি পেরে ওঠা যাচ্ছে না।" তিনি আরও উল্লেখ করেন যে, সরকার অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে হামের টিকার ব্যবস্থা করতে সক্ষম হয়েছে, তবে এই টিকার সুফল পুরোপুরি পেতে মাঠপর্যায়ে কিছুটা সময় লাগছে। সামনে যদি পরিস্থিতির আরও অবনতি হয়, তবে হাসপাতালের শয্যা ও চিকিৎসাসেবার সক্ষমতা আরও বাড়ানো হবে বলে তিনি আশ্বাস দেন।

উল্লেখ্য, দেশজুড়ে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনক রূপ নিয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে নতুন করে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। আর এই নতুন সংখ্যা নিয়ে মাত্র দুই মাসের ব্যবধানে দেশজুড়ে হাম ও হামজনিত উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫১ জনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে টিকাদান ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

শুক্রবার, ১৫ মে ২০২৬

পরিস্থিতির অবনতি হলে হাসপাতালের সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

দেশে বর্তমান হাম পরিস্থিতি মোকাবিলায় আক্রান্ত রোগীদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শুক্রবার (১৫ মে) বিকেলে মহাখালীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতাল পরিদর্শনে এসে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, "আন্তর্জাতিকভাবে স্বীকৃত এমন কোনো চিকিৎসা নেই, যা এখন হামের রোগীদের দেওয়া হচ্ছে না। সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে, তবে স্বল্প সময়ে নানামুখী প্রতিকূলতার কারণে পুরোপুরি পেরে ওঠা যাচ্ছে না।" তিনি আরও উল্লেখ করেন যে, সরকার অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে হামের টিকার ব্যবস্থা করতে সক্ষম হয়েছে, তবে এই টিকার সুফল পুরোপুরি পেতে মাঠপর্যায়ে কিছুটা সময় লাগছে। সামনে যদি পরিস্থিতির আরও অবনতি হয়, তবে হাসপাতালের শয্যা ও চিকিৎসাসেবার সক্ষমতা আরও বাড়ানো হবে বলে তিনি আশ্বাস দেন।

উল্লেখ্য, দেশজুড়ে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনক রূপ নিয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে নতুন করে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। আর এই নতুন সংখ্যা নিয়ে মাত্র দুই মাসের ব্যবধানে দেশজুড়ে হাম ও হামজনিত উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫১ জনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে টিকাদান ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হচ্ছে।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ