সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে লেগুনাচালকসহ দুজন নিহত হয়েছেন। বুধবার দুপুর ১টার দিকে উপজেলার আহসানমারা ব্রিজ এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় একই পরিবারের আরও পাঁচজন লেগুনা যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইকবাল হাসান এবং সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ। নিহতরা হলেন— শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের লেগুনাচালক ইব্রাহিম মিয়া (২৫) এবং সুনামগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর গ্রামের যাত্রী জাহেদ মিয়া (১৮)।
আহতরা হলেন— ছাতক উপজেলার সাদারাই গনিপুর গ্রামের আব্দুল জাহান (৪২), তার মেয়ে লুৎফা বেগম (৫), তৌরিজ মিয়া (৫৫), তার স্ত্রী কল্পনা বেগম (৪৫) এবং আব্দুল জাহার (৪২)। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও আহত লেগুনা যাত্রী আব্দুল জাহার জানান, তারা সুনামগঞ্জ থেকে একটি লেগুনাযোগে পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি ফিরছিলেন। লেগুনাটি আহসানমারা ব্রিজের কাছে পৌঁছালে ঢাকা থেকে আসা ‘খাদিজা ভিআইপি’ নামের একটি দূরপাল্লার মিনিবাস সামনে থেকে সেটিকে সজোরে ধাক্কা দেয়।
ধাক্কা লাগার মুহূর্তে আব্দুল জাহার লেগুনা থেকে সড়কের পাশে লাফিয়ে পড়ে প্রাণে রক্ষা পেলেও সামনে বসা যাত্রী জাহেদ মিয়া ঘটনাস্থলেই মারা যান। এছাড়া গুরুতর আহত অবস্থায় লেগুনাচালক ইব্রাহিম মিয়াকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়।

বুধবার, ২০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

আপনার মতামত লিখুন