ঈদুল আজহার ছুটি শেষে ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে আজ ২২ মে আগামী ১ জুনের আন্তঃনগর ট্রেনের অগ্রিম ফিরতি টিকিট বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীদের সুবিধার্থে এবারও শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। আজ শুক্রবার সকাল ৮টায় রেলওয়ের পশ্চিমাঞ্চলে এবং দুপুর ২টায় পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হবে।
ঈদ উপলক্ষ্যে রেলওয়ের নেওয়া কর্মপরিকল্পনা অনুযায়ী, ইতোমধ্যে ২১ মে ৩১ মে'র আসনের টিকিট বিক্রি করা হয়েছে। এছাড়া আগামী ২ জুনের টিকিট ২৩ মে, ৩ জুনের টিকিট ২৪ মে এবং ৪ জুনের টিকিট ২৫ মে বিক্রি করা হবে।
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী এই বিশেষ সময়ে কেনা অগ্রিম টিকিট যাত্রীরা আর ফেরত দিতে পারবেন না। প্রতিটি টিকিটের বিপরীতে একজন প্রত্যাশী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন, তবে একাধিক আসনের টিকিট কেনার ক্ষেত্রে সহযাত্রীদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।

শুক্রবার, ২২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

আপনার মতামত লিখুন