আজ সকাল ১০টা পর্যন্ত দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের ১৩টি জেলায় বজ্রপাতের উচ্চ ঝুঁকি রয়েছে। প্রাণহানি এড়াতে এসব জেলার কৃষকদের এই সময়ের মধ্যে খোলা মাঠে কাজ না করার আহ্বান জানানো হয়েছে।
আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক সতর্কবার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন। বজ্রপাতের আশঙ্কায় থাকা জেলাগুলো হলো— রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ ও সিলেট।
বাংলাদেশে প্রতি বছর বজ্রপাতে উল্লেখযোগ্য সংখ্যক মানুষের মৃত্যু হয়, যাদের মধ্যে বেশিরভাগই কৃষিকাজে নিয়োজিত থাকেন। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক সচেতনতাই পারে এ ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি অনেকাংশে কমিয়ে আনতে।

শুক্রবার, ২২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

আপনার মতামত লিখুন