ভ্যাপসা গরমে জনজীবন নাজেহাল হওয়ার মধ্যেই ঈদুল আজহার বাকি আর মাত্র এক সপ্তাহ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আসন্ন ঈদের সময়টাতেও গরম খুব বেশি স্বস্তি দেবে না এবং কোথাও কোথাও তাপপ্রবাহ থাকতে পারে। বর্তমানে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চাঁদপুর ও লক্ষ্মীপুরসহ ১১টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যেখানে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, ঈদের দিন রাজধানী ঢাকায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম, বরং ঢাকা বিভাগের কিছু অংশে তাপপ্রবাহ বয়ে যেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৫ মে সোমবার পর্যন্ত দেশের বিভিন্ন জেলায় বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি, ভারি বর্ষণ ও দমকা হওয়া বয়ে যেতে পারে। তবে এর পরদিন ২৬ মে মঙ্গলবার থেকে দেশের তাপমাত্রা আবার বাড়তে শুরু করবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
ঈদের দিনের সামগ্রিক আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে আবহাওয়াবিদ নেওয়াজ কবির আরও জানান, ঈদের দিন সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের উত্তরাঞ্চলে এবং রাজধানী ঢাকায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকবে।

শুক্রবার, ২২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

আপনার মতামত লিখুন