আজ সকালে সড়কপথে ময়মনসিংহের ত্রিশালের উদ্দেশ্যে যাত্রা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সেখানে ত্রিশালের বৈলর ইউনিয়নে ধরার খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন। এরপর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে ত্রিশাল নজরুল মঞ্চে আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন তিনি। পরবর্তীতে ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় অংশ নিয়ে সন্ধ্যায় তাঁর ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।
এদিকে সকাল সাড়ে ৯টায় কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। সেখানে ঈদযাত্রার সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ শেষে তিনি গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।
ফার্মগেটের জুট ডাইভারসিফিকেশন প্রোমোশন সেন্টারে ‘কর্মসংস্থানে টেকসই উত্তরণ: টেক্সটাইল শিক্ষার্থীদের প্রস্তুতি ও পথচলা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে কোরবানির পশুর হাটের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে সকাল ১০টায় গাবতলী পশুর হাট পরিদর্শনের কর্মসূচি রয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপির।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামের আজ একাধিক কর্মসূচি রয়েছে। সকাল ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা ও কবিতা পাঠের আসরে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। এরপর বেলা ১১টায় সিরডাপ মিলনায়তনে ‘ঢাকায় বৃষ্টি ভোগায় কেন?’ শীর্ষক নাগরিক সংলাপে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি। বিকেল সাড়ে ৪টায় আজিমপুর গৌরে শহীদ মাজার এলাকায় লালবাগ চান তারা মসজিদের জানাজা ঘরের উদ্বোধন করবেন তিনি, যেখানে বিশেষ অতিথি থাকবেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান।
বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে ‘জাতীয় নদী দিবস’ উপলক্ষ্যে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পানি সম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

শনিবার, ২৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন