ঢাকা নিউজ

কৃষি বাজেট সুপারিশমালা অর্থমন্ত্রীর হাতে শাইখ সিরাজের

ছবি : সংগৃহীত

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর হাতে ২০২৬-২০২৭ অর্থবছরের জাতীয় বাজেটের ‘কৃষি বাজেট কৃষকের বাজেটের সুপারিশমালা’ তুলে দিয়েছেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। আজ শনিবার (২৩ মে) সচিবালয়ে গিয়ে তিনি এই সুপারিশমালা অর্থমন্ত্রীর হাতে হস্তান্তর করেন।

চ্যানেল আইয়ের 'হৃদয়ে মাটি ও মানুষ' অনুষ্ঠানের উদ্যোগে প্রণীত এই কৃষি বাজেট ও কৃষকের বাজেটের সুপারিশমালা হাতে পেয়ে অর্থমন্ত্রী তাঁর প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, একটি নির্বাচিত সরকার হিসেবে সব শ্রেণী-পেশার মানুষের কথা শোনা এবং তার আলোকে রাষ্ট্রীয় নীতি গ্রহণ করা এই সরকারের অন্যতম অগ্রাধিকার।

সুপারিশমালা গ্রহণকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, কৃষিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্সসহ তথ্য-প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করবে সরকার। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, বরাবরের মতো এবারও জাতীয় বাজেটে বিএনপি সরকারের বিশেষ মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকছে কৃষি খাত।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ২৪ মে ২০২৬

কৃষি বাজেট সুপারিশমালা অর্থমন্ত্রীর হাতে শাইখ সিরাজের

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর হাতে ২০২৬-২০২৭ অর্থবছরের জাতীয় বাজেটের ‘কৃষি বাজেট কৃষকের বাজেটের সুপারিশমালা’ তুলে দিয়েছেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। আজ শনিবার (২৩ মে) সচিবালয়ে গিয়ে তিনি এই সুপারিশমালা অর্থমন্ত্রীর হাতে হস্তান্তর করেন।

চ্যানেল আইয়ের 'হৃদয়ে মাটি ও মানুষ' অনুষ্ঠানের উদ্যোগে প্রণীত এই কৃষি বাজেট ও কৃষকের বাজেটের সুপারিশমালা হাতে পেয়ে অর্থমন্ত্রী তাঁর প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, একটি নির্বাচিত সরকার হিসেবে সব শ্রেণী-পেশার মানুষের কথা শোনা এবং তার আলোকে রাষ্ট্রীয় নীতি গ্রহণ করা এই সরকারের অন্যতম অগ্রাধিকার।

সুপারিশমালা গ্রহণকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, কৃষিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্সসহ তথ্য-প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করবে সরকার। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, বরাবরের মতো এবারও জাতীয় বাজেটে বিএনপি সরকারের বিশেষ মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকছে কৃষি খাত।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ