ঢাকা নিউজ

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহীত

দেশে জুয়া, বেটিং ও অনলাইন জুয়া প্রতিরোধে ১৮৬৭ সালের পুরনো আইন বাতিল করে একটি সম্পূর্ণ নতুন, যুগোপযোগী ও আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২৪ মে) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক সংলাপে তিনি এই ঘোষণা দেন।

বিএসআরএফ সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই যুগান্তকারী নতুন আইনটি আগামী সংসদ অধিবেশনেই পাসের জন্য বিল আকারে পেশ করা হবে। এর পাশাপাশি মাদক আইনের সংস্কার এবং মামলার জট নিরসনের লক্ষ্যে বিশেষ ‘মাদক ট্রাইব্যুনাল’ গঠন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

পাসপোর্টে পরিবর্তনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, আসন্ন নতুন পাসপোর্টগুলোতে পূর্বের মতো ‘এক্সেপ্ট ইসরাইল’ (Except Israel) শব্দগুচ্ছ আবারো পুনঃস্থাপন করা হবে। এটিকে দেশের সর্বস্তরের জনগণের প্রাণের দাবি এবং বর্তমান সরকারের সুনির্দিষ্ট সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন তিনি।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

রোববার, ২৪ মে ২০২৬

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

দেশে জুয়া, বেটিং ও অনলাইন জুয়া প্রতিরোধে ১৮৬৭ সালের পুরনো আইন বাতিল করে একটি সম্পূর্ণ নতুন, যুগোপযোগী ও আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২৪ মে) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক সংলাপে তিনি এই ঘোষণা দেন।

বিএসআরএফ সভাপতি মাসউদুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এই যুগান্তকারী নতুন আইনটি আগামী সংসদ অধিবেশনেই পাসের জন্য বিল আকারে পেশ করা হবে। এর পাশাপাশি মাদক আইনের সংস্কার এবং মামলার জট নিরসনের লক্ষ্যে বিশেষ ‘মাদক ট্রাইব্যুনাল’ গঠন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

পাসপোর্টে পরিবর্তনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, আসন্ন নতুন পাসপোর্টগুলোতে পূর্বের মতো ‘এক্সেপ্ট ইসরাইল’ (Except Israel) শব্দগুচ্ছ আবারো পুনঃস্থাপন করা হবে। এটিকে দেশের সর্বস্তরের জনগণের প্রাণের দাবি এবং বর্তমান সরকারের সুনির্দিষ্ট সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন তিনি।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ