টাঙ্গাইলের মির্জাপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের কোদালের আঘাতে খুরশেদ আলম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (২৫ মে) দুপুর ১২টার দিকে উপজেলার জামুর্কী ইউনিয়নের বানিয়ারা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খুরশেদ আলম ওই গ্রামের কিতাব আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে তাদের বড়ভাই মৃত নুরুল ইসলামের বাড়ির ছাদে তারা ধান শুকাতে দেন। হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা ধান একত্র করে ঢেকে রাখেন। পরে বৃষ্টি থামলে ছাদে জমে থাকা পানি খুরশেদ আলম পরিষ্কার করতে থাকেন। এ সময় রমেজ মিয়া তার ধানে পানি যাওয়ার অভিযোগ তোলেন। এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে রমেজ মিয়া কোদাল দিয়ে খুরশেদ আলমের বুকের বাম পাশে আঘাত করেন। এতে তিনি ছাদেই লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে জামুর্কী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই রমেজ মিয়া পালিয়ে যান। মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, পুলিশ সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সোমবার, ২৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন