ঢাকা নিউজ

ময়মনসিংহে হামে আরও এক শিশুর মৃত্যু

ময়মনসিংহে হামে আরও এক শিশুর মৃত্যু
ছবি : সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামে আক্রান্ত হয়ে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ জনে। রোববার (২৪ মে) বিকালে ওই শিশুর মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হামের উপসর্গ নিয়ে গত ১৩ মে রাতে ময়মনসিংহ সদরের ১১ মাস বয়সি ওই শিশুটি হাসপাতালে ভর্তি হয়। শিশুটি হাম ছাড়াও নিউমোনিয়ায় আক্রান্ত ছিল বলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আইসোলেশন ওয়ার্ডে নতুন করে ১৪ জন শিশু ভর্তি হয়েছে এবং একই সময়ে সুস্থ হয়ে আটজন শিশু বাড়ি ফিরে গেছে। বর্তমানে ওয়ার্ডটিতে চিকিৎসাধীন রয়েছে ৭৭ জন শিশু।

প্রদত্ত তথ্য অনুযায়ী, গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট এক হাজার ৫৯০ জন শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক হাজার ৪৭৯ জন শিশু।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

সোমবার, ২৫ মে ২০২৬

ময়মনসিংহে হামে আরও এক শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬

featured Image

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে হামে আক্রান্ত হয়ে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ জনে। রোববার (২৪ মে) বিকালে ওই শিশুর মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হামের উপসর্গ নিয়ে গত ১৩ মে রাতে ময়মনসিংহ সদরের ১১ মাস বয়সি ওই শিশুটি হাসপাতালে ভর্তি হয়। শিশুটি হাম ছাড়াও নিউমোনিয়ায় আক্রান্ত ছিল বলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আইসোলেশন ওয়ার্ডে নতুন করে ১৪ জন শিশু ভর্তি হয়েছে এবং একই সময়ে সুস্থ হয়ে আটজন শিশু বাড়ি ফিরে গেছে। বর্তমানে ওয়ার্ডটিতে চিকিৎসাধীন রয়েছে ৭৭ জন শিশু।

প্রদত্ত তথ্য অনুযায়ী, গত ১৭ মার্চ থেকে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট এক হাজার ৫৯০ জন শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক হাজার ৪৭৯ জন শিশু।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ