ঢাকা নিউজ

ফাঁকা ঢাকায় বাতাসের মান আজ ‘সহনীয়’

ফাঁকা ঢাকায় বাতাসের মান আজ ‘সহনীয়’
ছবি : সংগৃহীত

আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদের ছুটিতে অনেকে বাড়ি ফেরায় ঢাকা শহর অনেকটাই ফাঁকা হতে শুরু করেছে। এর ফলে রাজধানী ঢাকার বায়ুর মানের কিছুটা উন্নতি হয়েছে এবং আজ এই শহরের বাতাসের মান ‘সহনীয়’ পর্যায়ে রয়েছে।

আজ মঙ্গলবার সকাল ৯টা ৭ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে, বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, যার বায়ুর মানের স্কোর ১৯৩ অর্থাৎ সেখানকার বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। অন্যদিকে, শীর্ষ তালিকার ১৭ নম্বরে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

আইকিউএয়ার-এর বায়ুর মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো এবং ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। এছাড়া সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে ১০১ থেকে ১৫০, সাধারণ মানুষের জন্য অস্বাস্থ্যকর হিসেবে ১৫১ থেকে ২০০, খুবই অস্বাস্থ্যকর হিসেবে ২০১ থেকে ৩০০ এবং ৩০১-এর বেশি স্কোর হলে বাতাসকে দুর্যোগপূর্ণ বলে বিবেচনা করা হয়।

আপনার মতামত লিখুন

ঢাকা নিউজ

মঙ্গলবার, ২৬ মে ২০২৬

ফাঁকা ঢাকায় বাতাসের মান আজ ‘সহনীয়’

প্রকাশের তারিখ : ২৬ মে ২০২৬

featured Image

আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদের ছুটিতে অনেকে বাড়ি ফেরায় ঢাকা শহর অনেকটাই ফাঁকা হতে শুরু করেছে। এর ফলে রাজধানী ঢাকার বায়ুর মানের কিছুটা উন্নতি হয়েছে এবং আজ এই শহরের বাতাসের মান ‘সহনীয়’ পর্যায়ে রয়েছে।

আজ মঙ্গলবার সকাল ৯টা ৭ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে, বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, যার বায়ুর মানের স্কোর ১৯৩ অর্থাৎ সেখানকার বাতাসের মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। অন্যদিকে, শীর্ষ তালিকার ১৭ নম্বরে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

আইকিউএয়ার-এর বায়ুর মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো এবং ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। এছাড়া সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে ১০১ থেকে ১৫০, সাধারণ মানুষের জন্য অস্বাস্থ্যকর হিসেবে ১৫১ থেকে ২০০, খুবই অস্বাস্থ্যকর হিসেবে ২০১ থেকে ৩০০ এবং ৩০১-এর বেশি স্কোর হলে বাতাসকে দুর্যোগপূর্ণ বলে বিবেচনা করা হয়।

ঢাকা নিউজ

ভারপ্রাপ্ত সম্পাদক: ফারুক মৃধা
সহ-সম্পাদক ও প্রকাশক: আনোয়ার শাহ

কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ